আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত

কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত

কক্সবাজারের বিজিবি ও র‌্যাবের বিশেষ যৌথ চেক পোস্টে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলার হিমছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির কক্সবাজার ৩৭ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর ইকবাল আহমেদ এ তথ্য জানান।

নিহতদের মধ্যে চাঁদপুর জেলার এনামুল হক (২৬) নামের একজনের পরিচয় পাওয়া গেলেও অন্য জনের নাম জানা যায়নি বলে জানান তিনি।

মেজর ইকবাল বলেন, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলার হিমছড়ি এলাকায় বিজিবির একটি দল বিশেষ চেক পোস্ট বসায়। পরে র‌্যাবেরও একটি দল চেকপোস্টে বিজিবির সঙ্গে যোগ দেয়। বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফের দিক থেকে আসা কক্সবাজার শহরমুখী একটি প্রাইভেট কার যৌথ চেকপোস্টের কাছাকাছি পৌঁছে দ্রুত গাড়ির দিক পরিবর্তন করে পালানোর চেষ্টা চালায়।

বিজিবি ও র‌্যাব সদস্যরা দৌঁড়ে সেখানে গেলে প্রাইভেট কারের ভেতর থেকে গুলি নিক্ষেপ করা হয়। বিজিবি ও র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে ২ মাদক ব্যবসায়ী নিহত হন।

এসময় ১ টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় তৈরি বন্দুক, বেশ কিছু গুলি ও ব্যাগ ভর্তি বেশকিছু ইয়াবা এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

মেজর ইকবাল জানান, নিহতদের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত