আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

‘সরকার বিএনপি-জামায়াতের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করছে’

‘সরকার বিএনপি-জামায়াতের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করছে’

বিএনপি ও জামায়াতের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে সরকার নানা ধরনের কৌশল গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

২০ জুলাই শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ এ নেতা এমন মন্তব্য করলেন।

জামায়াতে ইসলামীকে নিয়ে সরকার নানা ধরনের কৌশল করছেন মন্তব্য করে মওদুদ আহমদ বলেন, ‘সরকার আমাদের মধ্যে (বিএনপি-জামায়াত) একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে চায়। সিলেট সি‌টি নির্বাচন হলো স্থানীয় নির্বাচন, এটা এমন কোনো নির্বাচন না। জামায়াত তাদের একজন দলীয় প্রার্থী দিয়েছে। আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে একটা সমঝোতায় আসতে। আমাদের যে জোট (২০-দলীয় জোট), সেই জোট ছিল, সেই জোট আছে এবং জোট থাকবে।’

সবাই ঐক্যবদ্ধ হয়ে জাতীয় ঐক্যমত সৃষ্টি করা হবে বলে আশাবাদ মওদুদের। তিনি বলেন, ‘কিন্তু এখানে বিভিন্নভাবে, বিভিন্ন সংবাদমাধ্যমে এবং বিভিন্ন খবর দিয়ে আমাদের মাঝে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এটা নিস্ফল হবে। কারণ, বর্তমান সরকারের বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে আমরা জাতীয় ঐক্যমত সৃষ্টি করব। যাতে করে বর্তমান সরকারকে অপসারণ করতে পারি।’

বাংলাদেশ ব্যাংকের ভল্টের সোনা চুরির প্রসঙ্গে মওদুদ বলেন, ‘আগে হয়েছে টাকা চুরি। আর এখন হচ্ছে, সোনা চুরি! কিন্তু সোনা চুরির সঙ্গে যারা জড়িত, তাদের একজনকেও গ্রেফতার করা হয়নি। এখানে অনিয়ম যে হয়েছে, তাদের সংস্থাগুলোই বলছে এবং অর্থমন্ত্রীও বক্তব্য রেখেছেন। যদি তাই হয়ে থাকে তাহলে একজন মানুষকে সন্দেহভাজনে হিসেবে “সেকশন ৫৪”-তে গ্রেফতার করতে অসুবিধাটা কোথায়?’

সোনা চুরির পিছনে ক্ষসতাসীনদের মদদপুষ্ট লোকেরা আছে বলেই সরকার আইনি প্রয়োগের ক্ষেত্রে বৈষম্যমূলক নীতি গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ এ নেতা।

‘প্রতিহিংসার রাজনীতি: গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের প্রত্যাশা’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের উপদেষ্টা কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। এতে জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন।

শেয়ার করুন

পাঠকের মতামত