আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

এইচএসসিতে ফেল করায় ৩ ছাত্রীর আত্মহত্যা

এইচএসসিতে ফেল করায় ৩ ছাত্রীর আত্মহত্যা

চলতি বছর এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মানিকগঞ্জ, খুলনা ও পঞ্চগড় জেলায় তিন ছাত্রী আত্মহত্যা করেছেন।

২০ জুলাই, বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকালের মধ্যে এসব ঘটনা ঘটে।

শুক্রবার সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুস্তা গ্রামে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মিতু আক্তার নামে এক শিক্ষার্থী ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেন। মিতু ওই গ্রামের কৃষক ও শস্য বেপারী মোসাদ্দেক হোসেনের মেয়ে।

পরিবারের লোকজনের বরাত দিয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘শুক্রবার সকালে বাড়ির লোকজনের অলক্ষ্যে মিতু ঘরে থাকা ইঁদুর মারার বিষ পান করে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। ঢাকায় নেওয়ার পথে মিতুর মৃত্যু হয়।’

এদিকে বৃহস্পতিবার রাতে খুলনা মহানগরীর দৌলতপুর মহসিন মহিলা কলেজছাত্রী ঐশর্য্য রায় (১৮) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সে দৌলতপুর মানিকতলা সিএসডি গোডাউন এলাকার বাবুল রায়ের মেয়ে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, ‘পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বৃহস্পতিবার রাতে ঐশর্য্য রায় ঘরের সিলিংয়ের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।’

অন্যদিকে পঞ্চগড়ে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শাবনুর আক্তার (১৯) নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। সে পূর্ব জালাসী এলাকার রফিকুল ইসলামের মেয়ে।

পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার জানান, পঞ্চগড় সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে শাবনুর দ্বিতীয়বারের মতো অকৃতকার্য হন। পরে শাবনুর নিজ ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদ হাসান তাকে মৃত ঘোষণা করেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত