আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে আলী হেসেন (১৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছে।

আলী হোসেন ওই উপজেলার বেলডাঙ্গী কাঠালডাঙ্গী গ্রামের মোস্তাক আলীর ছেলে। সে মধ্য ভরনিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। শনিবার ভোররাত ৪টায় ভারতের নারগাঁও বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ১০/১২ জন গরু আনতে ভারতের অভ্যন্তরে যায়। এ সময় নারগাঁও বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে আলী হোসেন গুলিবিদ্ধ হয়। সহযোগীরা তাকে উদ্ধার করে নিয়ে আসার পথে মারা যায় আলী হোসেন।

আলী হেসেনের পিতা মোস্তাক আলী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তার ছেলে বাড়িতেই ছিল। স্থানীয় গরুর দালালরা রাতে তার ছেলেকে নিয়ে যায়।

ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল কুদ্দুস জানান, সীমান্তে গুলিতে নিহত আলী হোসেনের মরদেহ তার পরিবারের কাছেই আছে। এখন মরদেহের ময়নাতদন্ত করা হবে। এজন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত