আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

কুষ্টিয়ায় ছাত্রলীগের হামলায় মাহমুদুর রহমান গুরুতর আহত

কুষ্টিয়ায় ছাত্রলীগের হামলায় মাহমুদুর রহমান গুরুতর আহত

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান কুষ্টিয়ায় একটি মামলায় জামিন পাওয়ার পর আদালত চত্বরে হামলার শিকার হয়েছেন। ছাত্রলীগের নেতাকর্মীরা মাহমুদুর রহমানের ওপর হামলা করেছেন বলে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

২২ জুলাই রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ হামলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টা থেকে আদালত এলাকায় ঘিরে রাখে ছাত্রলীগ। ১টার দিকে মাহমুদুর রহমান তার সঙ্গীদের নিয়ে আদালত থেকে বের হওয়ার সময় আদালত ভবনের প্রতিটি দরজায় ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে পথ আটকে দেয়। এ সময় তিনি পুনরায় আদালতের এজলাসে আশ্রয় নেন।

পরে বিকেলে আদালত এলাকা থেকে বের হওয়ার চেষ্টা করলে মাহমুদুর রহমানের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

সম্মিলিত পেশাজীবি পরিষদ কুষ্টিয়ার সদস্য সচিব অ্যাডভোকেট শামীম উল হাসান অপু জানান, দীর্ঘ সময় একই পরিবেশ বিরাজ করায় মাহমুদুর রহমান আদালতকে বিষয়টি জানান। পরে লিখিতভাবে পুলিশি নিরাপত্তার জন্য তিনি আবেদন করেন। পরে পুলিশের নিরাপত্তার মধ্যে আদালত এলাকা থেকে বের হওয়ার চেষ্টা করলে তার ওপর হামলা চালানো হয়। ইট-পাথর ছুড়ে মারা হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।

মাহমুদুর রহমানের সঙ্গে থাকা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) মহাসচিব এম আব্দুল্লাহ ৪টা ৪০ মিনিটের দিকে জানান, একটি মামলায় মাহমুদুর রহমান কুষ্টিয়া আদালতে জামিন নিতে যান। হাজির হওয়ার পর আদালত জামিনও মঞ্জুর করেন। কিন্তু ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আদলত চত্বরে মারমুখী অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। বেশ কিছুক্ষণ অবরুদ্ধ থাকার পর পুলিশ প্রটেকশনে আদালত থেকে বের হলে হামলা চালানো হয়।

আব্দুল্লাহ দাবি করেন, স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী-ক্যাডাররা মাহমুদুর রহমানকে টার্গেট করে হামলা চালিয়েছে। তিনি রক্তাক্ত, তার ব্যবহার করা গাড়িতেও চাঙচুর চালানো হয়েছে।

পরে মাহমুদুর রহমানকে নিয়ে মহিলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট সামস তামিম মুক্তির চেম্বারে অবস্থান নিলে ছাত্রলীগ সেখানেও হামলা চালায়।

রবিবার সকালে মাহমুদুর রহমান কুষ্টিয়া আদালতে যান ৫০০ ধারার মানহানি মামলায় জামিন নিতে যান। হাজির হওয়ার পর আদালত জামিন মঞ্জুর করেন। পরে পুলিশি নিরাপত্তায় ঢাকার পথে রওনার নির্দেশ দেয় আদালত।

আহত হওয়ার পর মাহমুদুর রহমানকে বিমানযোগে ঢাকায় আনা হচ্ছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত