আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

মাহমুদুর রহমান ইউনাইটেডে ভর্তি, দেখতে গেলেন ফখরুল

মাহমুদুর রহমান ইউনাইটেডে ভর্তি, দেখতে গেলেন ফখরুল

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত ৯টার দিকে তাকে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

মাহমুদুর রহমানকে দেখতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা ইউনাইটেড হাসপাতালে যান।

রোববার মানহানির মামলায় জামিন পেয়ে বের হবার পর কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের উপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। তাকে বহনকারী গাড়ির গ্লাস ভেঙে লাঠি ও ইটপাটকেলের আঘাতে আহত হন মাহমুদুর রহমান। পরে কয়েকজন আইনজীবীর সহায়তায় তাকে গাড়ি থেকে উদ্ধার করে একটি ঘরে নেয়া হয়। এরপর মাহমুদুর রহমানের আশ্রয় নেয়া ঘর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা। এসময় হামলাকারীরা মাহমুদুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও গালমন্দ করেন। পরে বিকেল ৫টার দিকে আদালত প্রাঙ্গণ থেকে অ্যাম্বুলেন্সে করে যশোর বিমানবন্দর থেকে বিমানযোগে মাহমুদুর রহমানকে ঢাকায় নিয়ে আসা হয়।

হামলার পর সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামিন নেয়ার সময় মাহামুদুর রহমান আদালত প্রাঙ্গণে ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয়। মাহমুদুর রহমান হামলার কথা বুঝতে পেরে কোর্টে অবস্থান নেন। বিচারকের হস্তক্ষেপ চান মাহমুদুর রহমান। বিচারক আদালতে দায়িত্বরত ওসিকে ব্যবস্থা নিতে বলেন। পরে কোর্টের ওসির কথায় তিনি আদালত থেকে বের হয়ে আসেন। কিন্তু পুলিশের সহায়তায় আদালত প্রাঙ্গণে মাহমুদুর রহমানের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়।

তিনি বলেন, মাহমুদুর রহমান হামলার পর সেখানে চিকিৎসা নেয়ার সুযোগও পাননি। কিন্তু সরকারের উচিত ছিল তাকে পুলিশের সহযোগিতায় চিকিৎসা দিয়ে ঢাকায় আসার ব্যবস্থা করে দেয়া। সরকার সেটি করেনি।

এসময় তিনি হামলাকারীদের চিহ্নিত করে বিচার বিভাগীয় তদন্ত করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব।

এর আগে বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে এসে সশরীরে কুষ্টিয়া আদালতে মানহানির মামলায় জামিন আবেদন করেন মাহমুদুর রহমান। সিনিয়র জুডিসিয়াল আদালতের বিজ্ঞ বিচারক শুনানি শেষে ১০ হাজার টাকার বেলবন্ডে বেলা সোয়া ১২টার দিকে তার জামিন মঞ্জুর করেন। জামিন শেষে আদালত থেকে বের হবার পর তিনি হামলার শিকার হন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত