আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

কুমিল্লার চৌদ্দগ্রামে আগুন পুড়িয়ে মানুষ মারার নেপথ্যে যারা ছিল !

কুমিল্লার চৌদ্দগ্রামে আগুন পুড়িয়ে মানুষ মারার নেপথ্যে যারা ছিল !

চৌদ্দগ্রামের যে জায়গায় বাসটি পোড়ানো হয়েছে সে জায়গাটির নাম মিয়াবাজার । এর আশেপাশেই ঢাকা চিটাগাং মহাসড়কের পাশে হোটেল হাইওয়ে ইন। এই ঘটনার পেছনে জড়িতদের মূল পরিচয় আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। ঘটনার দুদিন আগ থেকেই যৌথ বাহিনী ও আওয়ামীলীগের কর্মীরা মিলে বিরোধী দলের সকল নেতাকর্মীকে এলাকা ছাড়া করে। এই ঘটনার সাক্ষী এলাকার আপামর জন সাধারন । এমতাবস্থায় অন্য কোন এলাকা থেকে বিএনপি জামায়াতের কর্মীরা এসে এই জায়গায় ১১০ কিলো বেগে চলন্ত বাসে পেট্রোল বোমা ছুড়ে সাত জন যাত্রীকে আগুনে পুড়িয়ে মারতে পারবে তা বিশ্বাস করা কষ্টকর।

ঘটনার আগের দিন রাতে হোটেল হাইওয়ে ইনে কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান ওমর ফারুকের নেতৃত্বে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। এই ওমর ফারুক হলেন বিজিবির মহাপরিচালক জেনারেল আজিজের খালাত ভাই। বিজিবির এই শীর্ষ অফিসার আবার শীর্ষ সন্ত্রাশী জোসেফ ও হারেসের আপন ভাই। এই বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিজিবির সেক্টর কম্যান্ডার কর্ণেল শাহরিয়ার, বিজিবির গোয়েন্দা শাখার প্রধান কর্ণেল সেলিম ( মীরপুরের গডফাদার ও আওয়ামী এমপি কামাল মজুমদারের মেয়ে জামাই), চৌদ্দগ্রাম থানার ওসি, বিওপির কম্যান্ডার এবং রেলমন্ত্রীর এপিএস জসীম এবং পি.এ.মোশাররফ।

এখানে উল্লেখ্য, কর্ণেল শাহরিয়ার ও কর্ণেল সেলিম একদিন আগ থেকেই ঘটনার সন্নিকটে শিবের বাজার ক্যাম্পে অবস্থান করছিলেন।

কর্ণেল শাহরিয়ার সেনাবাহিনীতে স্বীকৃত নাস্তিক হিসাবে সুপরিচিত। বর্তমান সরকারের প্রথম দিকে সহকারী সামরিক সচিব হিসাবে নিয়োগ দিয়েছিলেন।

এই মিটিংএ জোসেফ বাহিনীর তিন চার জন সদস্য উপস্থিত ছিলেন। এই মিটিং থেকেই তাদেরকে বাসের উপর আক্রমনের দায়িত্বটি বুঝিয়ে দেয়া হয়। পুরো ঘটনাটি ঢাকা থেকে পরিচালনা করেন ঐ গোয়েন্দা সংস্থার রাজনৈতিক শাখার( আইএবি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাবরিজ শামস এবং তার স্টাফ অফিসার লেঃ কর্ণেল মকসুরুল। কিছুদিন পূর্বে বিএনপি নেতা রিয়াজ রহমানের উপর আক্রমনটিও এই লেঃ কর্ণেল মকসুরুলের নেতৃত্বে পরিচালনা করা হয়েছিল।

দক্ষতা ও যোগ্যতায় পিছিয়ে থাকা কিছু অফিসারকে আশাতীত পদোন্নতি দিয়ে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করে ফেলা হয়েছে। এখন সরকারের যে কোন জঘন্য পরিকল্পনা নিজের গরজেই এরা করে দেয়।

দেশের মানুষের সবচেয়ে বড় আস্থার জায়গা দেশের দেশপ্রেমিক সামরিক বাহিনীকে পুরাপুরি খুনী ও ক্রিমিনাল বাহিনীতে পরিণত করে ফেলার চেষ্টা হচ্ছে। এমনকি কিলিং মিশনে এরা এখন ভাড়া খাটে।নারায়নগঞ্জে সাত খুনের ঘটনায় লুঙ্গি মায়ার মেয়ের জামাই লেঃ কর্ণেল তারেকের কাহিনী জাতিকে পুরোদমে বাকরুদ্ধ ও স্তম্ভিত করে দিয়েছে। র্যাবের এডিজি কর্ণেল জিয়া নৃশংসতার সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে।

উৎসঃ   এস নিউজ

শেয়ার করুন

পাঠকের মতামত