আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

শেখ হাসিনার বক্তব্য, কাজ আর উন্নয়নের দাবি-সবই মিথ্যা : মান্না

শেখ হাসিনার বক্তব্য, কাজ আর উন্নয়নের দাবি-সবই মিথ্যা : মান্না

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, তার কাজ আর উন্নয়নের দাবি-সবই মিথ্যা বলে দাবি করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তার অভিযোগ, প্রধানমন্ত্রী কেবল ‘জাতির সাথে প্রতারণা আর ভণ্ডামো করেন।’

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগে অবস্থান হারিয়ে দলের কট্টর সমালোচক হয়ে উঠা এই নেতা।

‘কোটা সংস্কার আন্দোলনে নিপীড়িত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ এবং আমাদের করণীয়’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে নাগরিক ঐক্য।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীর জনসভার কথা উল্লেখ করে মান্না বলেন, ‘ওনি (প্রধানমন্ত্রী) আবার বলেন, ‘আমার সংবর্ধনার দরকার নেই।’ তাহলে এতকিছুর আয়োজন কেন? যেখানে ওনার কথা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। সেখানে এসব বলার তো দরার নেই।’

‘ওনি নাকি এসব জনগণকে উৎসর্গ করেছেন। চার বছর আগে ভোটে জিতেছেন? সব প্রতারণা, ভণ্ডামো। এসব কিছুর অবসান করতে হবে।’

এমডিজি ও এসডিজি বাস্তবায়নে সাফল্যের জন্য বাংলাদেশকে উন্নয়নের মডেল উল্লেখ করে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার যে প্রশংসা নিয়মিত তুলে ধরছে সরকার, সেটিকেও ‘মিথ্যা’ বলেন মান্না। বলেন, ‘উন্নয়নের নাকি বাংলাদেশে রোল মডেল, এগুলো সবই মিথ্যাচার।’

উন্নয়নের নামে লুটপাট হচ্ছে অভিযোগ করে মান্না বলেন, ‘পদ্মা সেতুতে ১০ হাজার কোটি টাকা থেকে শুরু করে এখন ৪০ হাজারে গিয়ে ঠেকেছে। যেখানে ভুপেন হাজারিকায় কত কম খরচে সেতু হচ্ছে। এই পদ্মা সেতুর শেষ পর্যন্ত ৫০ হাজারে গিয়ে ঠেকবে।’

সরকারি চাকরিতে কোটা বাতিলে বাধা হিসেবে উচ্চ আদালতের রায়ের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। মান্নার দাবি, এটাও মিথ্যা। তিনি বলেন, ‘এ বিষয়ে হাইকোর্টের কোনো আদেশ নাই, তিনি মিথ্যাচার করছেন।’

কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রধানমন্ত্রীকে বিশ্বাস করা ‘শতভাগ ভুল’ ছিল বলেও উল্লেখ করেন মান্না। বলেন, ‘প্রধানমন্ত্রী ম্যাকিয়েভেল প্রিন্সের মডার্ন সংস্করণ। তার কথা বিশ্বাস না করলে, প্রধানমন্ত্রী সমস্ত দাবি মেনে নিত।’

কোটা আন্দোলনকারীদের আবার আন্দোলনে নামার আহ্বান জানিয়ে নাগরিক ঐক্যের নেতা বলেন, ‘যেভাবে ছেলেদের মারা হচ্ছে, হাড় গুড়িয়ে দেয়া হয়েছে। এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মার হজম করা যাবে না। ঘুরে দাঁড়াতে হবে এবং সবাইকে সেই সিদ্ধান্ত নিতে হবে।’

‘সারা দেশের ছাত্ররা নেমে আসলে কোটা সংস্কার বৈষম্যের অবসান হবে, আমরা বৈষম্যের অবসান চাই।’

‘সবাইকে কথা বলতে দিতে হবে’
এটা ভোটের বছর হলে, সবাইকে ‘কথা বলতে’ দেয়ার দাবি জানান মান্না। বলেন, ‘আর কেউ কথা বলবে না, আপনারাই একাই বলবেন?’

‘অন্যদের আটকাতে পারবেন না বলেই কথা বলতে দেয়া হয় না, বিরোধী মতকে আটকানো হয়।’

নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণ নিশ্চিত করারও দাবি জানান মান্না। বলেন, ‘সামনে ভোট আসছে, সেখানে সবাই বলছে অংশগহণমূল নির্বাচন চায়। কিন্তু খালেদা জিয়াকে বাদ দিয়ে কি অংশগ্রহণমূলক নির্বাচন হবে? হবে না।’

নাগরিক ঐক্যের নেতা বলেন, ‘অবস্থান এখন এমন যে, যাই হোক শেখ হাসিনাই ক্ষমতায় থাকবে। কেউ তার সাথে পারছে না, এমন একটি অবস্থা সৃষ্টি করেছে।’

‘প্রধান বিচারপতিকে কীভাবে ‘হেনস্তা’ করলেন! প্রধান বিরোধীদলের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে ঢুকালেন, আর বের হতে পারবে না।’

‘মানুষ মুখ খুলছে না, তার কাছে নতি স্বীকার করেছে। এই যখন অবস্থা তখন কোটা আন্দোলনের নেতারা সাহস দেখিয়েছে। তাদের এখন রাজাকার ধুয়া তুলছে, সবাই রাজাকার হলে, তুমি কে?’ এমন প্রশ্ন রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক।

মান্না বলেন, ‘তারা (আওয়ামী লীগ) জানে, মাথা নত করতে হবে ক্ষমতা ছেড়ে দিলে। রক্তের গঙ্গা বয়ে যাবে। সেটা তো ওবায়দুল কাদের সাহেব বলে দিয়েছেন। এজন্য গদি ছাড়া যাবে না, ক্ষমতা ছাড়া যাবে না। চলমান এই সমস্যার একমাত্র সমাধান ক্ষমতাসীনদের গদি ছাড়তে হবে।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল মিয়াজী প্রমুখ এ সময় বক্তব্য দেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত