আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

চট্টগ্রামে অব্যাহত বর্ষণে জলাবদ্ধতা, চরম দুর্ভোগ

চট্টগ্রামে অব্যাহত বর্ষণে জলাবদ্ধতা, চরম দুর্ভোগ

চট্টগ্রামে অব্যাহত বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে মঙ্গলবার ভোর থেকেই নগরীতে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।

নগরীর বিভিন্ন এলাকা কোথাও হাঁটুজল এবং কোথাও কোমর সমান জলে ডুবে গেছে। এর ফলে সকাল থেকে অফিস ও স্কুল-কলেজগামী সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের দুর্ভোগের অন্ত নেই। জলাবদ্ধতার কারণে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার রাত থেকে নগরীতে বৃষ্টিপাতের কারণে নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেইট, আগ্রাবাদ সিডিএ, চকবাজার, বাকলিয়াসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ওই সব এলাকার প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলির সব সড়ক পানিতে তলিয়ে গেছে। বিঘ্নিত হচ্ছে যানবাহন চলাচল।

নগরীর চকবাজার এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম রাইজিংবিডিকে বলেন, ‘সকালে বাসা থেকে বের হয়েই দেখি বাসার নিচে হাঁটুজল। যানবাহনও চলাচল করছে না।’

আগ্রাবাদ সিডিএ এলাকার বাসিন্দা আফাজুর রহমান বলেন, ‘সিডিএ আবাসিক এলাকা এখন পুরোপুরি নদীতে পরিণত হয়েছে। এই এলাকায় নৌকা ছাড়া চলাচলের কোনো উপায় নেই। এখানে প্রধান সড়কেই হাঁটু সমান জল।’

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তরের কর্মকর্তা মোহাম্মদ রুবেল বলেন, ‘মঙ্গলবার সকাল পর্যন্ত চট্টগ্রাম নগরীতে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ সারা দিনই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত