আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাংলাদেশে পরীক্ষামূলক ফাইভ-জি চালু

বাংলাদেশে পরীক্ষামূলক ফাইভ-জি চালু

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে ফাইভ-জি সেবা নিশ্চিত করা হবে। এটা আমি কথা দিচ্ছি।’

বুধবার বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকবাবে ফাইভ-জির পরীক্ষামূলক সংযোগ চালুর অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজধানীর স্থানীয় একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাইভ-জি সেবার পরীক্ষা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডাক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিটিআরসির সচিব শ্যাম সুন্দর শিকদার, রবির এমডি ও সিইও মাহতাব উদ্দিন, হুয়াওয়ে বাংলাদেশের সিইও ঝ্যাং জেনজুন।

সরকারের সহযোগিতায় মোবাইল অপারেটর রবিকে সঙ্গে নিয়ে এই ফাইভ-জি সামিটের আয়োজন করে চীনের টেলিকমিউনিকেশন এবং প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। ফাইভ-জির পরীক্ষা চালাতে হুয়াওয়েকে এক সপ্তাহের জন্য স্পেকট্রাম বরাদ্দ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।

পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু হলেও এখনই এর সেবা মিলবে না ভোক্তা পর্যায়ে। এই সংযোগ শুধু ফাইভ-জি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলো ব্যবহার করতে পারবে।

জয় বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসে টু‌-জি ইন্টারনেট চালু ক‌রে। এর প‌রের বার এসে থ্রি‌-জি চালু ক‌রে। আর এবার ক্ষমতায় এ‌সে ফোর-‌জি চালু করে‌ছে। আগামীতে ক্ষমতায় এসে ফাইভ-‌জি চালু কর‌বে।’

‌অন্য দেশের তুলনায় সব‌চে‌য়ে কম দা‌মে ইন্টার‌নেট বাংলা‌দেশ সরকারই দি‌চ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘দশ বছর আগে দে‌শে ইন্টার‌নে‌টের দাম যা ছিল তার ৯৯ শতাংশ ক‌মে‌ছে।’ এসময় তি‌নি বাংলা‌দেশে টে‌লিযোগা‌যো‌গে কা‌নেক‌টি‌ভি‌টি যেভা‌বে সম্প্রসা‌রিত হয়েছে তা অন্য‌দে‌শের চে‌য়ে ভা‌লো বলেও মন্তব্য করেন।

এর আগে, গত ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে দেশে ফোর-জি সেবা চালু হয়। চার মোবাইল ফোন অপারেটরকে ফোর-জি সেবার লাইসেন্স দেয়ার মাধ্যমে দেশে এ সেবার যাত্রা শুরু হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত