আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বর্তমান ইসির অধীনেই জাতীয় নির্বাচন হবে : মার্শা বার্নিকাট

বর্তমান ইসির অধীনেই জাতীয় নির্বাচন হবে : মার্শা বার্নিকাট

যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে সবসময় আশাবাদী বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।

তিনি বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে। আমরা আশা করি, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে।’ বৃহস্পতিবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে বার্নিকাট বলেন, ‘আমরা চাই স্থানীয় সরকার নির্বাচনসহ বাংলাদেশের সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র সবসময় গণতন্ত্র চায়। এই জন্য আমরা সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করি।’

এর আগে বিকেল ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে যার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। সেখানে বিকেল ৫টা পর্যন্ত তিনি বৈঠক করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন নির্বাচন সচিব হেলালুদ্দীন আহমেদ

বৈঠক শেষে ইসি সচিব বলেন, ‘কিছুদিন পরে বার্নিকাট নিজ দেশে চলে যাবেন। সেই হিসেবে বলতে পারেন, আজ তিনি বিদায়ী সাক্ষাতে এসেছেন। তবে, স্বাভাবিকভাবে বৈঠকে তিন সিটি ও জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। বার্নিকাট এসব নির্বাচনে ইসির প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন। জবাবে সিইসি বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো। বার্নিকাটও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন। ইতোপূর্বে অনুষ্ঠিত সিটি নির্বাচনে যে অনিয়মের অভিযোগ উঠেছে, সে বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। জবাবে সিইসি বলেন, খুলনা সিটি নির্বাচনে অনিয়মের বিষয়ে তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের আলোকে পুলিশসহ যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত