আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

টকশোতে উস্কানী দিলেই আইনানুগ ব্যবস্থা

টকশোতে উস্কানী দিলেই আইনানুগ ব্যবস্থা

টেলিভিশনের টকশোগুলোতে যারা বিএনপি-জামায়াতকে নাশকতার উস্কানী দিচ্ছে তাদের মনিটরিং করা হচ্ছে। আর তারা যদি উস্কানী দিয়েই থাকে তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের ১৫তম বৈঠকে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সতন্ত্র সংসদ সদস্য হাজি সেলিমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা।

তিনি বলেন, 'টকশোতে যারা এ নাশকতার উষ্কানী দিচ্ছে তাদেরকে আমরা মনিটরিং করছি। যদি তারা সত্যি উষ্কানী দেয় তা হলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।' এ সময় ড. কামাল হোসেন-মাহমুদুর রহমান মান্নাদের কঠোর সমালোচনা করে শেখ হাসিনা বলেছেন, 'তাদের খায়েশ পূরণ হবে না।'

টিভি আলোচকদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, “সরকার যদি কোনো অপরাধ করে সমালোচনা করুক। ঠিক এ ধরনের মানুষ হত্যা করা বা এ ধরনের ঘটনার উস্কানি দেওয়া- তাহলে তারাও সমানভাবে অপরাধী হয়ে যাবে। খুনের দায় দায়িত্ব তাদের ওপর বর্তাবে।”তিনি জানান, হত্যাকাণ্ড কখনো গ্রহণযোগ্য না। এ ধরনের জঘন্য ঘটনা পৃথিবীর কেউ কখনো দেখে নি, দেশের জনগন তা সহ্য করবে না।

প্রধানমন্ত্রী বলেন, “আজকে মানুষের জীবন নিয়ে খেলে, লাশ ফেলে, মানুষকে পুড়িয়ে কিছু লোক এখান থেকে ফায়দা লুটার চেষ্টা করছে। যারা জীবনে দল করতে পারে না, নির্বাচনে করতে পারে না কিন্তু তাদের ক্ষমতায় যাওয়ার খায়েশ। আর তাদের খায়েশ মেটাতে গিয়ে শত শত মানুষ পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে, সেদিকে তাদের দৃষ্টি নেই।”

কামাল হোসেন-মান্নাদের কাছে নিজের প্রত্যাশার কথাও তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “সবচেয়ে দুঃখ লাগে- যেদিন দেখলাম খালেদা জিয়ার পুত্র মারা যাওয়ার পর শোক জানাতে গেল ড. কামাল হোসেন, মান্না এ গং, তারা সব সময় হরতালের বিরুদ্ধে কথা বলে, ভেবেছিলাম তারা অন্তত খালেদা জিয়াকে এসএসসি পরীক্ষাকে সামনে রেখে অনুরোধ করবে হরতাল-অবরোধ প্রত্যাহার করা হোক, বিএনপি নেত্রীও সুযোগ খোঁজবে কীভাবে হরতাল-অবরোধ প্রত্যাহার করা যায়। আমি কিন্তু সে আশায় ছিলাম, এটাই করবে। মতিয়া আপা আমার সঙ্গে ছিলেন। আমি তাকে বলেছিলাম, নিশ্চয়ই মান্না-কামাল সাহেবরা অনুরোধ করবেন। খালেদা জিয়া মেনে নেবে। আমরা খুব অবাক হয়ে গেলাম, এনাদের মুখ দিয়ে একটিবারের জন্য হরতাল-অবরোধ প্রত্যাহার করার কথা বের হল না। তারা একবারও বলল না।”

সুশীল সেজে রাজনীতিকরা টিভি টকশোতে গিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা জানান, দুর্ভাগ্য এ দেশের ইনারা এতো বড় বড় নেতা, তারা একদিকে রাজনীতিক দলও করে, একাধারে আবার সুশীলও হয়ে যায়, টিভি টকশোও করে।'

সুশীলদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, যারা টকশো করে তারা ক’জন মানুষের খবর নিয়েছেন, ক'জনকে সাহায্য করেছেন, ক্ষতিগ্রস্তদের পরিবারের খবর নিয়েছেন?

৯৬ শাসনামলের কথা তুলে ধরে তিনি জানান, তার সরকারের আমলে দেশে বেসরকারি টিভি চালু করা হয়েছে। শেখ হাসিনা বলেন, 'আজকে সেখানে বসে [টিভি টকশোতে] মানুষকে উস্কানি দেয় তারা। তাদের আমি বলবো- অন্তত খালেদা জিয়াকে মানুষ মারা বন্ধ করার আবেদনটা করবে। তিনি মানুষ পোড়ানো বন্ধ করেন, অবরোধ-হরতালের নামে খুন-খারাবিটা যেন বন্ধ করে।'

তিনি বলেন, 'তাদের একটা কথা কি, আর কটা দিন যাক একটা ঘটনা ঘটবে, কি ঘটনাটা ঘটবে। কেউ তাদের চেয়ারে রেখে ক্ষমতায় বসিয়ে দেবে। একটার পর একটা মানুষের লাশ ফেলে যাচ্ছে। এ আশায় বসে আছে। নিজের ক্ষমতার লোভে মানুষ হত্যা, এটা কোন ধরনের রাজনীতি।'

বিভিন্ন কথা বললেও এখনো ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়ানোয় কামাল-মান্নার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'কামাল হোসেন-মান্নাসহ যারা এত কথা বলছেন তারা ক’জন বার্ন ইউনিটে গেছেন, রোগীদের খবর নিয়েছেন? বার্ন ইউনিটে না গেলেও হাসপপাতালেও তো যান নি। রোগীদেরি আর্থিক সাহায্যও করেন নি তারা।'

তিনি বলেন, 'ওনারা বসে আছে কখন খালেদা জিয়া মানুষ হত্যা করবে, এমন একটা ঘটনা করবে, লাশের পথ বেয়ে ক্ষমতা দখল করতে পারবে ওনারা। এ ধরনের চিন্তা নিয়ে ওনারা আছেন। ওনাদের সে আকাঙ্খা পূরণ হবে না। তাদের এ আশা নিরাশাই হবে।'

শেয়ার করুন

পাঠকের মতামত