আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

কুমিল্লার আ’লীগ নেতা ঢাকায় অপহরণ

কুমিল্লার আ’লীগ নেতা ঢাকায় অপহরণ

কুমিল্লার তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পারভেজ হোসেন সরকারকে দিনদুপুরে অপহরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকার মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার নিজ বাসার সামনে থেকে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছে পারভেজের পরিবার। এ দিকে গভীর রাতে পরিবারের বরাত দিয়ে একটি সূত্র জানায়, পারভেজ হোসেন সরকারকে পাওয়া গেছে। পুলিশ জানায়, তাকে পূর্বাচল থেকে উদ্ধার করা হয়েছে।
এর আগে পারভেজের খালাতো ভাই ফাহাদ মোহাম্মদ জানান, লালমাটিয়ার মিনার মসজিদ থেকে জুমার নামাজ শেষে তিনি নিজ বাসার দিকে যাচ্ছিলেন। এ সময় একজনের সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন। এরপরই একটি কালো রঙের জিপ গাড়ি আসে এবং দুইজন মিলে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। গাড়ির ভেতরেও দুইজন ছিল। তাদের সবার হাতে পিস্তল ও ওয়াকিটকি ছিল।
ঘটনাটি দ্রুত মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। সেখানে দেখা গেছে, একটি কালো রঙের গাড়ি (ঢাকা মেট্রো-গ-১৪-২৫৭৭) বাসার সামনে এসে থামে এবং দুইজন লোক জোর করে পারভেজকে ওই গাড়িতেকুমিল্লার আ’লীগ নেতা ঢাকায় অপহরণ : অত:পর উদ্ধার তুলে নিয়ে যায়।
পারভেজের পরিবার বলছে, তিতাসের বর্তমান ভাইস চেয়ারম্যান সোহেল শিকদারের সাথে অনেক দিন ধরেই রাজনৈতিক ঝামেলা চলছে পারভেজের। ওই এলাকায় প্রটোকল ছাড়া পারভেজ কখনো যাতায়াত করতেন না। গত বছর ওই এলাকায় সোহেলের লোকজন পারভেজের ওপর হামলা করেছিল।
জানা গেছে, লালমাটিয়া ‘সি’ ব্লকের ২৭ নম্বর সড়কের ৩০ নম্বর বাড়িতে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে থাকেন পারভেজ। তিনি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিতাসের উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (তিতাস ও হোমনা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। পারভেজ বর্তমানে কুমিল্লা উত্তরের সভাপতি।
মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, লালমাটিয়া থেকে পারভেজ হোসেন সরকার নামে এক ব্যক্তিকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি কুমিল্লার তিতাস উপজেলার চেয়ারম্যান ছিলেন। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাস্থলে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত