আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

তিন সিটিতে নির্বাচন সোমবার, সব প্রস্তুতি সম্পন্ন

তিন সিটিতে নির্বাচন সোমবার, সব প্রস্তুতি সম্পন্ন

আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শান্তিপূর্ণ ভোটের জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের সকল সরঞ্জাম পাঠানো হয়েছে। রোববার তিন সিটিতে এসব সরঞ্জাম বিতরণ করা হবে। তিনটি সিটির নির্বাচনে ১৫টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তিন সিটিতে নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ভোটাররা যেন কোনও প্রকার বাধা বিপত্তি ছাড়াই ভোট দিতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

ইসির একটি সূত্র জানায়, নির্বাচন সুষ্ঠু করার জন্য ইসি একটি মনিটরিং কমিটি গঠন করেছে। জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে এই কমিটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন।

মাঠে থাকবে ৬৪৪ পর্যবেক্ষক
এই তিন সিটির নির্বাচন উপলক্ষে কমিশনের ৩৫টি পর্যবেক্ষক কমিটি থাকবে। ইসির জেলা, উপজেলা ও বিভাগীয় জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়েছেন এই কমিটিতে। এছাড়াও আন্তর্জাতিক ও স্থানীয় ৬০৯ জন পর্যবেক্ষক মাঠে থাকবেন। পর্যবেক্ষকদের মধ্যে ১৫টি স্থানীয় প্রতিষ্ঠানের ৫৯২ জন ও বিদেশি রয়েছেন ১৭ জন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকও রয়েছেন।

ইসির একাধিক সূত্র জানায়, রাজশাহীতে ১৯২ জন স্থানীয় ও সাতজন বিদেশি পর্যবেক্ষক, বরিশালে ২০৩ জন স্থানীয় ও তিনজন বিদেশি এবং সিলেটে ২০৩ জন স্থানীয় ও সাতজন বিদেশি পর্যবেক্ষক রয়েছেন।

১৫ কেন্দ্রে ইভিএম
নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে তিন সিটির ১৫টি কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। এর মধ্যে রাজশাহী ও সিলেটের দুটি কেন্দ্রে ও বরিশালের ১১টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে।

আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন
তিন সিটিতে মোট ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজশাহীতে ১৫ প্লাটুন, বরিশালে ১৫ প্লাটুন এবং সিলেটে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রত্যেক জেলার জন্য ৪ প্লাটুন মজুদ রাখা হয়েছে।

নির্বাচন উপলক্ষে ২৪৮ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ২২ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২৪ জন করে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ ফোর্সের সাথে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও থাকবেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত