আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

শিক্ষার্থীদের মৃত্যু নিয়ে নৌমন্ত্রীর মন্তব্যে বাণিজ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ

শিক্ষার্থীদের মৃত্যু নিয়ে নৌমন্ত্রীর মন্তব্যে বাণিজ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ

বেপরোয়া বাসচাপায় নিহত শিক্ষার্থীদের নিয়ে নৌমন্ত্রী শাজাহান খানের করা বিরূপ মন্তব্যে দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রকাশনা উৎসব শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাসচাপায় গতকাল দুজন শিক্ষার্থী নিহত হন। আমিও বাবা আমারও সন্তান আছে। আমি এটি সহ্য করতে পারিনি।

তিনি বলেন, আমি জানলাম নিহত মেয়ে শিক্ষার্থীর বাবা একজন চালক। তার স্বপ্ন ছিল মেয়েকে মানুষ করবে। তার সারা জীবনের স্বপ্ন সড়ক দুর্ঘটনায় শেষ হয়ে গেছে। এ ঘটনা নিয়ে যদি কেউ (নৌমন্ত্রী) বিরূপ মন্তব্য করেন তাহলে আমি দুঃখিত, ব্যতীত ও মর্মাহত। প্রধানমন্ত্রীও এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। এটি নিয়ে আমি আর কিছু বলতে চাই না।

ক্ষতিপূরণ সম্পর্কে তোফায়েল আহমেদ বলেন, আজকে হাইকোর্ট দুর্ঘটনায় নিহতদের ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে একটি নির্দেশনা দিয়েছে। তবে জীবনের মূল্য ক্ষতিপূরণ দিয়ে হয় না। তবুও পরিবারের সহযোগিতা দেয়ার জন্য এ টাকা দেয়া হবে।

তিন সিটি নির্বাচন প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, একটি মহল সব সময় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে কারচুপির অভিযোগ করে। পরাজয় জেনে নির্বাচন বর্জন করে। দুই একটি কেন্দ্রে গোলোযোগ হয়েছে নির্বাচন কমিশন এটির ব্যবস্থা নিবে।

এর আগে প্রফেসর ড. হারুন-আর-রশিদ এর নতুন গ্রন্থ বঙ্গীয় মুসলিম লীগ, পাকিস্তান আন্দোলন বাঙালির রাষ্ট্রভাবনা ও বঙ্গবন্ধুবিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন করেন বাণিজ্যমন্ত্রী। বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ।

এর আগে গতকাল বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রসঙ্গে ভারতের একটি সড়ক দুর্ঘটনার উদাহারণ টেনে অনেকটা অট্টহাসিতে নৌমন্ত্রী বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন, ভারতের মহারাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় ৩৩ জন মারা গেছেন। এখন সেখানে কী...আমরা যেভাবে এগুলোকে নিয়ে কথা বলি, এগুলো কি ওখানে বলে। আমি মনে করি, এ বিষয়ে যদি আপনারা আলোচনা করতে চান, এটা নিয়ে পরে আলোচনা হবে।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত