আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রাজশাহী ও বরিশালে আ'লীগের প্রার্থী জয়ী

রাজশাহী ও বরিশালে আ'লীগের প্রার্থী জয়ী

বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত তিন সিটির নির্বাচনে দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। রাজশাহী ও বরিশালে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা জয়ী হলেও সিলেটে সামান্য ব্যবধানে পিছিয়ে রয়েছে। এখানে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির মেয়র প্রার্থী।

নির্বাচনে কেন্দ্র দখল, প্রতিপক্ষের এজেন্ট বের করে দিয়ে ব্যালটে সিল মারার অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহীতে ১৩৮টি কেন্দ্রের সবকটির বেসরকারি ফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন এক লাখ ৬৬ হাজার ৩৯৪ ভোট পেয়েছেন। বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৮ হাজার ৪৯২ ভোট।

বরিশালের ১২৩ ভোট কেন্দ্রের ৯৯টির বেসরকারি ফলে আওয়ামী লীগ আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ পেয়েছেন ৯৫ হাজার ৪৪০ ভোট। বিএনপির মজিবর রহমান সারোয়ার পেয়েছেন ১২ হাজার ৭৬৭ ভোট। ৯৯ শতাংশ ভোট পড়ায় বরিশালের ১৬টি কেন্দ্রের ফল স্থগিত ও বাতিল করা হয়েছে। তবে এসব কেন্দ্রে যত ভোট রয়েছে তার চেয়েও বড় ব্যবধানে এগিয়ে রয়েছে সাদিক আবদুল্লাহ। তাই বরিশালেও দলটির জয় নিশ্চিত।

রাতে এ প্রতিবেদন লেখার সময়, সিলেটে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী এগিয়ে আছেন। ১৩৪ কেন্দ্রের ১১১টির বেসরকারি ফলে আরিফুল পেয়েছেন ৭৬ হাজার ৫০৫ ভোট। আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান পেয়েছেন ৭১ হাজার ৭৯৭ ভোট।

সিলেটে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। স্থগিত দুটি কেন্দ্রে ভোটসংখ্যা ৪ হাজার ৭৮৭।

রাজশাহীতে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ ছাড়া ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৬০ জন ও ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আরও ৫২ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সিলেটে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ ছাড়া ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১২৬ জন ও নয়টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আরও ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

আর বরিশালে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ছয়জন। এ ছাড়া ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯৩ জন ও ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আরও ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা  করেছেন।

১৩ জুন তিন সিটির তফসিল ঘোষণা করা হয়। ১০ জুলাই প্রচার শুরু করেন প্রার্থীরা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত