আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ছাত্র আন্দোলন : বৃহস্পতিবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা

ছাত্র আন্দোলন : বৃহস্পতিবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা

রাজধানীর কুর্মিটোলায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় চলমান ছাত্র বিক্ষোভের মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আগামীকাল বৃহস্পতিবার দেশের সব স্কুল-কলেজ ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক মাহবুবুর রহমান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, আমরা বিকেলে জরুরি সভা করে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেই। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। কিন্তু রাত ৮টার দিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, বর্তমানে উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থ বিবেচনা করে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শনিবার থেকে স্কুল-কলেজ যথারীতি খোলা থাকবে।

এর আগে আজ বুধবার রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়।  কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নোটিশ দেওয়া হলেও কারণ উল্লেখ করা হয়নি।

স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়ে অভিভাবকদের মোবাইল ফোনে ম্যাসেজ দিয়েছে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া, কোনো কোনো স্কুলে বুধবার ক্লাস চলাকালেই বৃহস্পতিবার স্কুল বন্ধ থাকার কথা জানিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রোববার জাবালে নূর পরিবহনের দুই বাসের প্রতিযোগিতায় কুর্মিটোলায় বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনায় দুই বাসের চালক ও সহকারীসহ গ্রেপ্তার হয়েছে পাঁচজন।

দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ঘাতক চালকের মৃত্যুদণ্ড ও নিরাপদ সড়কের দাবিতে সেই থেকে আন্দোলন করছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকে বিচারের আশ্বাস দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু চতুর্থ দিনের মতো বুধবারও শিক্ষার্থীরা অবরোধ করেছে। রাস্তায় নেমেছে রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত