আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

আন্দোলনকারীদের নিয়ে কটূক্তি, ক্ষমা চেয়ে রক্ষা

আন্দোলনকারীদের নিয়ে কটূক্তি, ক্ষমা চেয়ে রক্ষা

ঢাকায় বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে নারায়ণগঞ্জে আন্দোলনকারী শিক্ষার্থীদের কটূক্তি করে রোষাণলে পড়েন মুক্তিযোদ্ধা কমান্ডার গোপীনাথ দাস। পরে তিনি দুঃখ প্রকাশ করে রক্ষা পান।

গোপীনাথ দাস নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি।

আজ বুধবার দুপুর দেড়টার দিকে নগরীর চাষাঢ়ায় যানবাহন অবরোধ করে ছাত্রছাত্রীরা প্রতিবাদ করে। ওই পথে গোপীনাথ দাস রিকশায় যাওয়ার সময় আন্দোলনকারীদের কটূক্তি করেন। এ সময় আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে তাকে ধাওয়া দিলে তিনি দৌড়ে চাষাঢ়ার সুগন্ধা বেকারীর দোকানে ঢুকে শাটার ফেলে দেন। শিক্ষার্থীরা দোকানের শাটার ভাংচুর করে।

পরে তিনি দোকান থেকে বেরিয়ে এসে ছাত্রছাত্রীদের কাছে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। এরপর পরিস্থিতি শান্ত হলে গোপীনাথ দাস চাষাঢ়া রামবাবু পুকুরপাড় সড়ক দিয়ে রিকশায় করে চলে যান।

আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী জানায়, লিংক রোডের রাইফেল ক্লাব সড়ক দিয়ে রিকশায় করে কমান্ডার গোপীনাথ দাস নগরীতে প্রবেশ করার চেষ্টা করছিলেন। এ সময় আন্দোলনকারী কয়েকজন তাকে রিকশা থেকে নেমে যেতে বলে। গোপীনাথ দাস আন্দোলনকারীদের কটূক্তি করেন এবং ‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দেন। এতে ছাত্ররা ক্ষুব্ধ হয়ে তাকে ধাওয়া দেয়।

এ বিষয়ে কমান্ডার গোপীনাথ দাস বলেন, ‘আমি গাছ নিয়ে রিকশা দিয়ে যাচ্ছিলাম। এ সময় আন্দোলনকারীদের মাঝে একজন বিএনপির কর্মী আমার গতিরোধ করে। আমি কাউকে রাজাকারের বাচ্চা বলে গালি দেইনি। মুজিব কোর্ট পরা ও বুকে মুক্তিযোদ্ধার ব্যাচ পরা দেখে তারা আমাকে নাজাহালের চেষ্টা করেছে।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত