আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

পরিবহন সেক্টরে বিশৃঙ্খলার উস্কানিদাতা নৌমন্ত্রী শাহজাহান খান : মির্জা ফখরুল

পরিবহন সেক্টরে বিশৃঙ্খলার উস্কানিদাতা নৌমন্ত্রী শাহজাহান খান : মির্জা ফখরুল

নৌমন্ত্রী শাজাহান খানের আশকারায় দীর্ঘদিন ধরে পরিবহন সেক্টরে অরাজকতা চলছে। শাজাহান খান এ পরিবহন সেক্টরের একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি এ সেক্টরের বিশৃঙ্খলার উস্কানিদাতা।

বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে ফখরুল বলেন, তার (নৌমন্ত্রী) প্রশ্রয়েই প্রশিক্ষণহীন অদক্ষ চালক ও লাইসেন্সবিহীন কমবয়সী চালকরা গাড়ি চালাচ্ছে। আর এসব কারণে সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। 

ফখরুল বলেন, বর্তমান সরকার সব ক্ষেত্রে সীমাহীন ব্যর্থতায় পর্যবসিত। সরকারের প্রশ্রয়ে দুষ্কৃতিকারীদের দাপট এমন পর্যায়ে পৌঁছেছে যে, এই দেশে এখন মানুষ চরমভাবে নিরাপত্তাহীন। কোমলমতি কিশোর-কিশোরী ছাত্র-ছাত্রীদের জীবন ঝরে পড়াটাও দুঃশাসনের ফলশ্রুতি।

বিএনপি মহাসচিব বলেন, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হওয়ার পরে যখন সমগ্র বাংলাদেশের মানুষ বেদনার্ত, শোকাহত ও ক্ষুব্ধ, তখন ছাত্র-ছাত্রীর লাশ নিয়ে নৌমন্ত্রীর হাসি যেন বিদ্রূপের হাসি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে সরকার ব্যর্থ হয়েছে। বর্তমানে সড়ক-মহাসড়কে প্রতিদিন দূর্ঘটনায় প্রাণহানীর সংখ্যা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে।

বিবৃতিতে নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করেন মির্জা ফখরুল।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত