আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাংলাদেশকে সুন্দরবনে শিল্পায়ন অবশ্যই বন্ধ করতে হবে: জাতিসংঘ

বাংলাদেশকে সুন্দরবনে শিল্পায়ন অবশ্যই বন্ধ করতে হবে: জাতিসংঘ

বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে বাংলাদেশকে অবশ্যই শিল্পায়ন বন্ধ করতে হবে বলে মত দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার ও পরিবেশবিষয়ক বিশেষ দূত জন এইচ নক্স।

৩১ জুলাই, মঙ্গলবার এক বিবৃতিতে জন এইচ নক্স এসব কথা বলেন বলে জানা গেছে।

বঙ্গোপসাগরের কূল ঘেঁষে অবস্থিত সুন্দরবনকে বিশ্বের অন্যতম প্রাকৃতিক আশ্চর্য হিসেবে বিবেচনা করা হয়। এটি প্রাকৃতিক জলাভূমি রক্ষাসংক্রান্ত রামসার কনভেশন এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। জন এইচ নক্স বলেন, ‘সুন্দরবনে দ্রুত গতির শিল্পায়ন শুধু এর অদ্বিতীয় বাস্তুসংস্থানকেই হুমকির মুখে ফেলছে না, যেখানে রয়েছে বেঙ্গল টাইগার, গঙ্গা নদীর ডলফিন ও অন্যান্য বিপন্ন প্রজাতি। সেই সঙ্গে ৬৫ লাখ মানুষের মানবাধিকারকেও গুরুতর ঝুঁকিতে ফেলেছে, যাদের জীবন, স্বাস্থ্য, গৃহায়ণ, খাদ্য ও সাংস্কৃতিক কার্যক্রম সরাসরি নিরাপদ, সমৃদ্ধ ও টেকসই সুন্দরবনের ওপর নির্ভর করে।’

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটি এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের আপত্তি থাকার পরও বাংলাদেশ সুন্দরবন এলাকায় ৩২০টির বেশি শিল্পায়ন প্রকল্প অনুমোদন করেছে। যার মধ্যে রয়েছে বৃহদায়তনের রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।

সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলের ১০ কিলোমিটারের ভেতরে কোনো শিল্পায়নের অনুমতি না দিতে ২০১৭ সালে নির্দেশ দেয় হাইকোর্ট। তারপরও সরকারের অনুমোদন দেওয়া চলমান আছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সুন্দরবনের বিশৃঙ্খল শিল্পায়নের ঝুঁকি বিশ্বব্যাপী পরিবেশ যে ঝুঁকির মোকাবেলা করছে তার একটি নিদর্শন বলে মন্তব্য করেন জাতিসংঘের বিশেষ দূত। নক্স বলেন, ‘অবশ্যই সারা বিশ্বের মানুষের মতো বাংলাদেশের মানুষেরও অর্থনৈতিক কল্যাণের উন্নয়ন করা প্রয়োজন। কিন্তু পরিবেশগত ব্যয় উপেক্ষা করে স্বল্পমেয়াদি অর্থনৈতিক লাভ চাওয়ার মানে হলো মরীচিকার পেছনে ছুটে চলা। সুষ্ঠু পরিবেশ ছাড়া অর্থনৈতিক অর্জন টেকসই হবে না।’

‘সত্যিকারের টেকসই উন্নয়নের জন্য পরিবেশের সুরক্ষা গুরুত্বপূর্ণ। আর তা নিশ্চিত করার জন্য পরিবেশসংশ্লিষ্টদের জবাবদিহি করতে হবে। সেই সাথে প্রস্তাবিত শিল্পায়ন প্রকল্পের জন্য যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদের কথা সরকারকে অবশ্যই শুনতে হবে,’ যোগ করেন জন এইচ নক্স।

জন এইচ নক্স আরও বলেন, ‘যারা উন্নয়ন প্রকল্প নিয়ে প্রশ্ন তোলেন তাদের প্রায়ই উপেক্ষা করা হয় বা রাষ্ট্রের শত্রু বলে গণ্য করা হয়। কিন্তু আসলে তাদের টেকসই উন্নয়নের বীর সেনানী বলে বিবেচনা করা দরকার।’

বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষায় সবারই আগ্রহ রয়েছে বলে মন্তব্য করেন নক্স।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত