আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রাজধানীতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা

রাজধানীতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা

রাজধানীর মিরপুর-১৪ নম্বরে নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর পুলিশ ও কিছু যুবক হামলা করেছে। ইট-পাটকেল ও লাঠি নিয়ে এই হামলা করা করা হয়।

নিরাপদ সড়কের দাবিতে বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো আন্দোলন চলছে।

মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজের এক শিক্ষার্থী বলেন, বৃহস্পতিবার বেলা চারটার দিকে মিরপুর ১৪ নম্বরে তাদের জমায়েত স্থলে পুলিশ এসে হেনস্তা করা শুরু করে। এরপর পুলিশের সঙ্গে পরিচয়পত্র ছাড়া কিছু যুবক এসে শিক্ষার্থীদের গায়ে হাত তোলে। ধাওয়া দেয়।

শিক্ষার্থীদের ওপর হামলা চালায় অপরিচিত কিছু যুবক। এ সময় যুবকদের কারও কারও মাথায় হেলমেট দেখা যায়। শিক্ষার্থীরা তখন মিরপুর ১০ নম্বরে অবস্থান নেয়। তাদের অভিযোগ, পুলিশ ও স্থানীয় যুবকেরা মিলে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। তবে তারা পথ ছাড়েননি। সেখানে দেখা যায়, ছবি তুলতে ও ভিডিও করতে বাধা দিচ্ছিল পুলিশ ও কিছু যুবক।

ঢাকার বিমানবন্দর সড়কে রবিবার জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। এ ঘটনার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা আন্দোলন করছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত