আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাংলাদেশে নিখোঁজ জাতিসংঘের কর্মকর্তার লাশ উদ্ধার

বাংলাদেশে নিখোঁজ জাতিসংঘের কর্মকর্তার লাশ উদ্ধার

বঙ্গোপসাগরের সোনাদিয়া পয়েন্ট থেকে চারদিন ধরে নিখোঁজ কক্সবাজারে নিয়োজিত জাতিসংঘের কর্মকর্তা ইথোপিয়ার নাগরিক সোলিমান মুলাটার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলেদের জালে আটকা পড়লে লাশটি কূলে তুলে আনে জেলেরা।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, ইথোপিয়ার নাগরিক সোলিমান মুলাটা গত চারদিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর সুরক্ষা কর্মকর্তা হিসেবে কমর্রত আছেন। সোলিমান মুলাটা কক্সবাজারের কলাতলিতে মেঘালয় নামের একটি আবাসিক হোটেলে থাকতেন।
গত সোমবার সাকালে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। আজ সকালে সাগরের সোনাদিয়া পয়েন্টে জেলেদের জালে আটকা পড়ে লাশটি। লাশটি নিখোঁজ জাতিসংঘের কর্মকর্তা ইথোপিয়ার নাগরিক সোলিমান মুলাটা’র বলে আমরা নিশ্চিত হয়েছি। তার পোশাকের পকেটে তিনটি ডলার এবং ১০ হাজার টাকাসহ একটি কার্ড এবং কিছু কাগজপত্র পাওয়া গেছে।
তিনি আরো বলেন, জাতিসংঘের ঢাকা অফিসে কর্মরত এক সহকর্মীর সাথে সোলিমান মুলাটা’রের প্রেমের সম্পর্ক ছিলো। সম্প্রতি ওই মেয়েটি কক্সবাজারে পদায়ন হয়। এরপর থেকে দু’জনের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। ধারণা করা হচ্ছে, সে কারণে সাগরের ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারে ইথোপিয়ার নাগরিক সোলিমান মুলাটা’র
সূত্র জানায়,কক্সবাজার শহরের কলাতলিতে মেঘালয় নামের একটি আবাসিক হোটেলে থাকতেন মুলাটার। ৩০ জুলাই সকালে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য ইউএনএইচসিআর এর সুরক্ষা কর্মকর্তা সোলিমান মুলাটা হোটেল ত্যাগ করেন। প্রতিদিন তিনি কাজ শেষে হোটেলে ফেরত আসলেও সোমবার থেকে তিনি আর ফেরত আসেননি। বিষয়টি হোটেলের পক্ষ থেকে ইউএনএইচসিআর কতৃপক্ষকে অবহিত করা হয়।
ইউএনএইচসিআর এর কক্সবাজারের কর্মকর্তা ইফতেখার উদ্দিন বায়েজিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সোলিমান মুলাটার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত