আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রাজধানীর বিভিন্ন সড়কে আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের অবস্থান

রাজধানীর বিভিন্ন সড়কে আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের অবস্থান

নিরাপদ সড়কের দাবিতে এক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের পরে এবার তাদের প্রতিহত করতে রাস্তায় নেমেছেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। যাত্রাবাড়ি, মিরপুর, ফার্মগেট, রামপুরা, জিগাতলা, সাইন্সল্যাব এলাকায় তাদের সড়কে অবস্থান নিতে দেখা গেছে। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় বিভিন্ন স্কুল ও কলেজের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। আজ রোববার সকাল ৯টা থেকে যাত্রাবাড়ি মোড়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় তারা অবস্থান নিয়েছেন। যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে সকাল থেকে ৪০/৫০ জন নেতা-কর্মী অবস্থান নিয়েছেন। তাদের মধ্যে ৫০ নং দক্ষিণ যাত্রাবাড়ি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. রাসেল এবং অপর এক নেতা তুষার চৌধুরী জানান, সকাল ৯টা থেকে আমাদের ৩০-৪০ জন নেতা-কর্মী রাস্তায় রয়েছি।
আমরা ছাত্রদের বুঝিয়ে ক্লাসে ঢুকিয়ে দিচ্ছি। একইভাবে শামসুল হক স্কুল এন্ড কলেজের সামনে এবং ড.মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে ছাত্রলীগের অপর একটি দল অবস্থান নেয়।
 মিরপুরে সনি সিনেমা হলের সামনে শ্রমিকদের সঙ্গে অবস্থান নিয়েছে ছাত্রলীগ ও আওয়ামী লীগেরও কয়েকশ নেতা-কর্মী। বিভিন্ন ওয়ার্ড থেকে কাউন্সিলর ও স্থানীয় নেতাদের নিয়ে মিছিল নিয়ে সকাল ১০টার দিকে সনি সিনেমা হলের সামনে একত্রিত হন তারা। বর্তমানে শিক্ষার্থীদের আন্দোলনে তৃতীয় পক্ষ এসে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করছেন তারা।
ফার্মগেট এলাকায় এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মিছিলে হামলা চালিয়েছে কয়েকজন যুবক। আর রামপুরায় সকালের দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ হামলা করে। তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও পুলিশ ছিল নীরব ভূমিকায়। ধানমন্ডি ও সায়েন্স ল্যাব এলাকায় শিক্ষার্থীদের মিছিলে পুলিশের লাঠিচার্জের পর ওই এলাকায় মহড়া দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত