আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে কলকাতায় বিক্ষোভ

বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে কলকাতায় বিক্ষোভ

নিরাপদ সড়কের দাবিতে ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে কলকাতায় বিক্ষোভ করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বাম ছাত্র সংগঠন ও বামপন্থি দল এসইউসিআই এর ছাত্র সংগঠন এআই ডিএসও।

সোমবার কলকাতার পার্কসার্কাসে বাংলাদেশ উপহাইকমিশনের সামনে দফায় দফায় বিক্ষোভ করে তারা। পার্কসার্কাস মোড় থেকে বাংলাদেশ উপহাইকমিশন পর্যন্ত মিছিল করা হয়। পরে পুলিশের বাধায় মিছিলকারীরা বিক্ষোভ শুরু করে। পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন তারা। এসময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়।

এ ব্যাপারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৈকত শীট বলেন, সম্প্রতি বাংলাদেশে সড়ক দুঘর্টনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর তাদের সহপাঠী ও শিক্ষার্থীরা রাস্তায় নেমে যে আন্দোলন করছে তার সমর্থনে আমাদের আজকের এই প্রতিবাদ কর্মসূচি।

অন্যদিকে কলকাতার মৌলালি রামলিলা ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করে বামপন্থী দল এসইউসিআই'এর ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন। এআইডিএসও এর রাজ্য সম্পদক সৌরভ বসুর নেতৃত্বে এ মিছিল থেকে বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ করা হয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত