আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

নির্বাচনে অনিয়ম হবে না এমন নিশ্চয়তা দেওয়া যাবে না: সিইসি

নির্বাচনে অনিয়ম হবে না এমন নিশ্চয়তা দেওয়া যাবে না: সিইসি

জাতীয় নির্বাচনে কোনো অনিয়ম হবে না, এমন নিশ্চয়তা দিতে পারেন না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সব ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

রাজধানীতে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে প্রতিবন্ধী ভোটারদের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণে চ্যালেঞ্জ মোকাবেলা বিষয়ে কর্মশালা উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন সিইসি।

গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়া বর্তমান নির্বাচন কমিশন কুমিল্লা এবং রংপুরে বিতর্কমুক্ত নির্বাচন করতে পারলেও পরে পাঁচ সিটি নির্বাচন নিয়ে নানা বিতর্ক হয়েছে। বিএনপি অভিযোগ করেছে, প্রশাসন ও নির্বাচন কমিশন মিলে ভোটে কারচুপি করেছে।

বর্তমান কমিশনের অধীনে ভোট সুষ্ঠু হবে না দাবি করে কমিশনের পদত্যাগও চেয়েছে বিএনপি। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের এই অবস্থানে অস্বস্তিতে আছেন কি না-এমন প্রশ্নে সিইসি বলেন, ‘না, আমরা অস্বস্তিতে নেই। আমরা মনে করি না যে, জাতীয় সংসদ নির্বাচনে এরকম অসুবিধা হবে। তবে অতো বড় বড় পাবলিক নির্বাচনে কোথাও কোথাও অনিয়ম হবে না এই নিশ্চয়তা দেওয়ার সুযোগ আমার নাই।’

‘হবে হয়তো, ওগুলো আমরা নিয়ন্ত্রণ করব, যেভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং ব্যবস্থা নেয়া হবে তার বিরুদ্ধে যদি অনিয়ম হয়।’

গত পাঁচ সিটি নির্বাচনের চিত্র নিয়ে বিএনপির আপত্তির বিষয়ে প্রশ্নে সিইসি বলেন, ‘খুব বেশি সুখকর ছিল না এটা আমি মানতেই রাজি না। কোথাও কোথাও অনিয়ম হয়েছে। এই জাতীয় পাবলিক ইলেকশনে এ রকম অনিয়ম কিছু কিছু হয়েই থাকে। যেখানে বেশি অনিয়ম হয়েছে, আমরা সেখানে বেশি অ্যাকশন নিয়েছি। যেমন বরিশালে বেশি অনিয়ম হয়েছে, সেখানে আমরা বেশি অ্যাকশন নিয়েছি।’

ড. কামাল হোসেন এক অনুষ্ঠানে বলেছেন, জাতি ইসির উপর আস্থা রাখতে পারছে না। এ বিষয়ে আপনি কিছু বলবেন? সিইসি দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, ‘ড. কামালৈ কীভাবে দেখেন তাতো আমি জানি না। জাতির কি পরিসংখ্যান তার কাছে আছে তাতো আমি জানি না। একটা কথা বলতে হলে পরিসংখ্যান নিতে হবে জাতি বলেছে কি না ভোট দিয়ে বা কোনোভাবে তাকে বলেছে কি না যে, আমরা জাতি আস্থা রাখি না। এ রমক কথা আমি শুনিনি।’

সিইসি জানান, অক্টোবরে সংসদ নির্বাচনের তফসির ঘোষণা হবে এবং ডিসেম্বরে বা জানুয়ারির প্রথম সপ্তাহে হবে ভোটগ্রহণ।

ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের জন্য এই মুহূর্তে নির্বাচনী পরিবেশ আছে কি না জানতে চাইলে সিইসি বলেন, ‘আমি মনে করি আছে। নির্বাচনি পরিবেশ আছে, অসুবিধা কোথায়? আমিতো অসুবিধা দেখি না। সাংবিধানিক ধারা অনুসারে নির্বাচন হবে।’

শিক্ষার্থীদের আন্দোলনে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হতে পারে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এই আন্দোলনের সাথে নির্বাচনের কী সম্পর্ক? এটা ভিন্ন ইস্যু। নির্বাচন নিয়েতো তারা কোনো কথা বলেনি।’

এই ইস্যু সম্পর্কে কনসার্ন আছেন কি না জানতে চাইলে সিইসি বলেন, ‘এখানে আমাদের কনসার্নের কিছু নেই। এটা সরকার দেখবে।’

জাতীয় নির্বাচনের জন্য কী কী কাজ করছেন জানতে চাইলে সিইসি বলেন, ‘অনেক কাজ করছি। যেমন: ভোটার তালিকা হয়ে গেছে, প্রশিক্ষণ ম্যানুয়াল হয়েছে, সীমানা পুনঃনির্ধারণ হয়েছে, ভোটকেন্দ্র নির্ধারণের কাজ চলছে এই কাজগুলো তো অনবরত চলছে।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত