আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নিরাপদ সড়ক চাই আন্দোলনে সমর্থন দেয়ায় বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী বহিষ্কার

নিরাপদ সড়ক চাই আন্দোলনে সমর্থন দেয়ায় বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী বহিষ্কার

নিরাপদ সড়ক চাই- আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ছাত্রলীগ নিয়ে কটূক্তি, গুজব ছড়ানো ও আইনশৃঙ্খলা নিয়ে কটূক্তি করার অপরাধে ছয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও দুইজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে এ তথ্য পাওয়া যায়।

বহিষ্কৃতরা হলেন ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অপরাধে ইনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী জাকিয়া রহমান ও জাকিয়া বেগম, ছাত্রলীগকে নিয়ে কটূক্তি করার অপরাধে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী মো. তানবীর হাসান, গুজব ছড়ানোর অপরাধে পদার্থ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী ওবায়দুল্লাহ, ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অপরাধে পরিসংখ্যান বিভাগের ৩য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম, বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করে নাশকতা সৃষ্টির চেষ্টা করার অপরাধে গণিত বিভাগের ১ম বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী মুহা. ইমরান হোসেন।

আইনশৃঙ্খলা নিয়ে কটূক্তি করার অপরাধে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের ৩য় বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী মেহনাজ জামান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী শুভ্রা দেবনাথকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. সিরাজুল ইসলাম বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নামে যারা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, ভ্রান্তিকর গুজব ছড়ানো, আইনশৃঙ্খলাকে নিয়ে কটূক্তি ও বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করে নাশকতা করার চেষ্টা করেছে, এমন ছয়জনকে সাময়িক বহিষ্কার ও দুইজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত