আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

হামলা আহত সাংবাদিকদের চিকিৎসার খরচ দেবে সরকার

হামলা আহত সাংবাদিকদের চিকিৎসার খরচ দেবে সরকার

শিক্ষার্থীদের আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলা

হেলমেটধারীদের হামলায় আহত সাংবাদিকদের চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন। তিনিও ব্যবস্থা নিতে আন্তরিক।

আগামী শনিবারের মধ্যেই হামলাকারীদের গ্রেপ্তারের আশাও করছেন তথ্যমন্ত্রী।

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতাদের সাথে বৈঠকে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

গত ৬ আগস্ট সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বেশ কয়েকজন ফটোসাংবাদিককে পেটায় হেলমেটধারী কিছু যুবক। অভিযোগ উঠেছে, এই হামলায় ছাত্রলীগ জড়িত। তবে সরকার সমর্থক ছাত্র সংগঠনটি এই অভিযোগ অস্বীকার করেছে।

সাংবাদিকরা এই হামলার প্রতিবাদে নিয়মিত নানা কর্মসূচি পালন করে আসছে। হামলাকারীরা গ্রেপ্তার না হলে শনিবার থেকে কঠোর আন্দোলনের ঘোষণাও আছে।

এরই মধ্যে হামলাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয় চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে।

তথ্যমন্ত্রী বলেন, ‘আজ মিটিং চলাকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি বিষয়গুলো অবহিত আছেন। তিনি ব্যবস্থা নিতে আন্তরিক। শনিবার সারাদেশে সাংবাদিকরা যে আন্দোলনের ঘোষণা দিয়েছে আমরা আশা করছি, সাংবাদিকদের এ আন্দোলনের আগেই দুর্বৃত্তদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি হবে।’

ইনু বলেন, ‘ছাত্রদের আন্দোলনে যারা সাংবাদিকদের উপর হামলা করেছে তারা সরকারকে বিব্রত করতে চেয়েছে। এ হামলার মধ্য দিয়ে সরকারের বিরুদ্ধে সাংবাদিকদের উস্কে দেওয়ার পাঁয়তারা করেছে।’

‘তারা চায় সরকার ও সাংবাদিকরা মুখোমুখি অবস্থানে থাকুক। এর মধ্য দিয়ে এসব দুর্বৃত্তকারীরা ফায়দা হাসিল করতে চায়।’

বৈঠকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রী হিসেবে যেমন সাংবাদিক বান্ধব, তেমনি প্রধানমন্ত্রী হিসেবেও। সাগর-রুনির হত্যার ঘটনায় ভিডিও ফুটেজ নেই, তাই হয়তো তাদের হত্যার বিচার দেরি হচ্ছে। কিন্তু ছাত্রদের আন্দোলনের মাঝে যারা সাংবাদিকদের হত্যার উদ্দেশ্যে মারধর করেছে তাদের ভিডিও ফুটেজ ও ছবি সবার কাছে পরিষ্কার। ফলে তাদের গ্রেপ্তার করতে কোন দেরি হওয়ার কথা নয়।’

চিকিৎসার খরচ দেয়ার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যাদের মোবাইল ফোন, ক্যামেরা ও যন্ত্রপাতির ক্ষতি হয়েছে তারও সমাধানে উদ্যোগ নিতে তথ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান ইকবাল সোবহান চৌধুরী।

বৈঠকে বিএইউজে সভাপতি মোল্লা জালাল বলেন, ‘আমরা আগামী শনিবার সারাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আন্দোলনের ঘোষণা দিয়েছি। যদি আপনারা সরকারের পক্ষ থেকে আহত সাংবাদিদের চিকিৎসার ভার ও দুর্বৃত্তদের গ্রেপ্তার না করেন তাহলে দেশে অস্থিরতা তৈরি হবে। আর এর ফায়দা নেবে সরকারের বিরদ্ধে যারা ষড়যন্ত্র করতে তারা।’

ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজের সভাপতি আবু জাফর সুর্য্য বলেন, ‘সাংবাদিকরা জানে তাদের অধিকার আদায়ে কীভাবে আন্দোলন করতে হয়। তথ্যমন্ত্রী তাৎক্ষণিক আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে গেছেন এবং সার্বিক খোজখবর নিয়েছেন। আমরা আশা করি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।’

বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘আমাদের সরকার সংবাদ মাধ্যম বান্ধব। আহত সাংবাদিকদের চিকিৎসার দায়িত্ব নিতে তথ্য মন্ত্রণালয় ইতোমধ্যে দাপ্তরিক চিঠি লিখেছি। আপনারা আস্থা রাখতে পারে নির্দিষ্ট সময়ের মধ্যেই হামলাকারীদের গ্রেপ্তার করা হবে।’

তথ্য সচিব আবদুল মালেক, সদ্য নির্বাচিত ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, প্রধান তথ্য কর্মকর্তা কামরুন্নাহার প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত