আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বিএনপি ৯ বছরে ৯ মিনিটও আন্দোলন করতে পারেনি : ওবায়দুল কাদের

বিএনপি ৯ বছরে ৯ মিনিটও আন্দোলন করতে পারেনি : ওবায়দুল কাদের

বিএনপি গত নয় বছরে নয় মিনিটও আন্দোলন করতে পারেনি। আর সেই বিএনপির নেতারা বলছেন আওয়ামী লীগ বিএনপি আতঙ্কে রয়েছে। তারা (বিএনপি) আন্দোলন করতে ব্যর্থ হয়ে কোটা আন্দোলনের ওপর ভর করেছিল। সেখানে তারা ব্যর্থ হয়ে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলনের ওপর ভর করেছিল। সে আন্দোলনেও তারা ব্যর্থ হয়ে এখন বিদেশীদের কাছে নালিশ করে দেশের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করছে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (রোববার) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দিনক্ষণ ঠিক করে পৃথিবীর কোথাও কোনও আন্দোলন যেমন হয়নি, বাংলাদেশেও হবেনা । তারা ঈদের পর, শিক্ষাথীদের পরীক্ষার পর ও রমজানের পর অনেকবার আন্দোলন করার হুমকি দিয়েছে। কিন্তু তারা নয় বছরেও যেমন কোনও আন্দোলন করতে পারেনি।

তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার ৫ টি জন্মদিন। আগে তারা ঠিক করুক কোনটি তার জন্মদিন। তারপর ভেবে দেখা হবে তাদের সঙ্গে আমাদের সংলাপ হবে কি হবে না। বঙ্গবন্ধুর শাহদাৎ বার্ষিকীতে যারা ভূয়া জন্মদিন পালন করে তাদের সঙ্গে আওয়ামী লীগের কর্ম-সম্পর্ক থাকার কোনও সুযোগ নেই।

সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর শাহদাৎ বার্ষিকীতে তারা (বিএনপি) খালেদা জিয়ার মুক্তি দাবি করে দোয়া ও মিলাদ মাহফিল করবে। তাদের এ ধরনের কর্মসূচিই প্রমাণ করে তারা জাতীয় শোক দিবসে ভূয়া জন্মদিন পালন থেকে সরে আসেনি।

স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সনালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ড. কনক কান্তি বড়ুয়া।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত