আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাংলাদেশে হাজিদের বিমান ভাড়া কেন বেশি?

বাংলাদেশে হাজিদের বিমান ভাড়া কেন বেশি?

হজযাত্রীদের কাছ থেকে স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেশি বিমান ভাড়া আদায় করা হয়। আন্তর্জাতিকভাবে বিমান ভাড়া না বাড়লেও প্রতিবছরই হাজিদের বিমান ভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে অবিচার ও অযৌক্তিক বলছে হজ্জ এজেন্সিগুলো।

ধর্মমন্ত্রণালয়ও বিষয়টিকে অস্বাভাবিক মনে করলেও এ নিয়ে কথা বলতেই রাজি নয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়।

একজন সাধারণ যাত্রী বছরের যে কোনও সময় সৌদি আরব যেতে বাংলাদেশ বিমানসহ অন্যান্য এয়ারলাইন্সে ফিরতি টিকেটসহ সর্বোচ্চ ৫০ হাজার টাকা বিমান ভাড়া দেন। কিন্তু, হজযাত্রীদের কাছ থেকে একই বিমানের ভাড়া আদায় করা হয় কয়েকগুণ। এবছর হাজিদের বিমান ভাড়া নির্ধারণ করা হয় এক লাখ ৩৮ হাজার ১৯১ টাকা। যা গত বছরের চেয়ে ১৪ হাজার টাকা বেশি।

আলী এয়ার ট্র্যাভেলস অ্যান্ড ট্যুরসের স্বত্ত্বাধিকারী হোসাইন আহম্মেদ মজুমদার বলেন, পৃথিবীর কোনও দেশে বিমান ভাড়া বাড়েনি, অথচ আমাদের দেশে বাড়ানো হচ্ছে। সাধারণ একটা সিট ৩৮ হাজার টাকায় নেয়া হয়। কিন্তু হজের জন্য সেটা এক লাখ ৩৮ হাজার হয়ে যাচ্ছে।

উদাহরণ দিয়ে তিনি বলেন, আমাদের পাশের দেশ ভারত থেকেও ৮৫০ ডলারে হাজিরা সৌদি যাচ্ছেন। আর আমাদের দেশে ১৫৭৫ ডলারে হাজি নেয়া হচ্ছে। পাশাপাশি দেশ হওয়া সত্ত্বে দ্বিগুণ ব্যবধান।

ইমদাদ এয়ার ট্র্যাভেলস অ্যান্ড ট্যুরস এর স্বত্ত্বাধিকারী মো. ইমদাদুল্লাই সাঈদ বলেন, উমরা যাত্রী পাঠানোর সময় ৪০ হাজার টাকা করে বিমান ভাড়া নেয়া হয়, বিমানের বক্তব্য অনুযায়ী ফ্লাইটটা খালি আসে। সেটা হলেও ভাড়া আসে ৮০ হাজার টাকা।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ‘হাব’ বলছে, বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স কোনও কারণ ছাড়াই সেচ্ছাচারীভাবে হাজিদের কাছ থেকে অযৌক্তিক ভাড়া আদায় করে।

হাবের মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম বলেন, হজযাত্রীদের দুটি এয়ারলাইন্সে যাওয়া বাধ্য করা, সবচেয়ে বেশি মূল্য দিয়ে টিকিট কেনাসহ এ জাতীয় বিষয়গুলোতে বাধ্য করা মানেই উনাদের অধিকার ক্ষুন্ণ করা। ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়ার দিকে তাকালেও দেখা যায়, তারা এ প্রক্রিয়ায় হজযাত্রী প্রেরণ করে না।

হজ পরিচালনার দায়িত্বে থাকা ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান বিষয়টি স্বীকার করে জানান, ভাড়ার বিষয়টি অন্য মন্ত্রণালয়ের এখতিয়ারে থাকায় তাদের কিছু করার নেই।

তিনি বলেন, বিমান ভাড়ার সঙ্গে ধর্ম মন্ত্রণালয় কোনোভাবেই সম্পৃক্ত না। বিমান মন্ত্রণালয় যেটা দেয়, আমরা শুধু সেটা বাস্তবায়ন করি। তবে ভাড়া অতিরিক্ত নেয়া হয় সেটা স্বীকার করি।

এ বিষয়ে বিমান মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হলেও তারা কোনও বক্তব্য দিতে রাজি হয়নি।

হাজিদের বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে সমন্বিত উদ্যোগের পাশাপাশি সরকারকে আরও বেশি আন্তরিক হওয়ার আহবান সংশ্লিষ্টদের।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত