আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

‘কোটা বাতিল নয়, আমরা সংস্কার চাই’

‘কোটা বাতিল নয়, আমরা সংস্কার চাই’

প্রাথমিক প্রস্তাবনায় প্রায় সব ধরনের কোটা বাতিলের সুপারিশ করেছে কোটা পদ্ধতি সংস্কারের জন্য গঠিত সচিব পর্যায়ের কমিটি। তবে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আদালতের রায় থাকার কারণে এ ব্যাপারে কমিটি কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। বিষয়টি পরিষ্কার হতে ওই কমিটি আবারও আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে।

কোটা বাতিলের সুপারিশ যেভাবে দেখছেন আন্দোলনকারীরা
ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘গত ১৭ই ফেব্রুয়ারি থেকে আমরা সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কার চেয়ে আসছি।

৫৬ শতাংশ কোটা কমিয়ে ১০ শতাংশে আনার দাবি করেছি আমরা। কিন্তু সরকার এটাকে সম্পূর্ণ বাতিল করে দিচ্ছে এটা আমাদের দাবি বা আন্দোলনের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।’

হাসান আল মামুন আরও বলেন, ‘সরকার বা মন্ত্রিপরিষদ সচিব যেটা দেখাচ্ছেন সেটা আদালতের একটা পর্যবেক্ষণ। আমাদের দাবি আসলেই পূরণ হয়নি।

কোটা সংস্কারের যে পাঁচ দফা দাবি, সেই দাবিতে আমরা অনড় থাকব। যে পর্যন্ত কোটার যৌক্তিক ও সহনীয় সংস্কার না হবে সে পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।’

এর আগে ১৩ আগস্ট, সোমবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘কমিটির প্রাথমিক সুপারিশ হলো কোটা অলমোস্ট (প্রায় পুরোটাই) উঠিয়ে দেওয়া, মেধাকে প্রাধান্য দেওয়া।’

শফিউল আলম বলেন, ‘সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বিদ্যমান। এই কোটার ব্যাপারে সুপ্রিম কোর্টের একটি রায় রয়েছে। এতে বলা হয়েছে, এই কোটা প্রতিপালন ও সংরক্ষণ করতে হবে এবং যদি খালি থাকে তাহলে খালি রাখতে হবে।’

‘মুক্তিযোদ্ধা কোটার’ বিষয়ে আদালতের নির্দেশনা চাওয়া হবে জানিয়ে মন্ত্রীপরিষদ সচিব আরও বলেন, ‘যদি আদালত মওকুফ করে দেয়, তাহলে কোনো ধরনের কোটা থাকবে না।

আর আদালত যদি মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের কথা বলে, তাহলে ওই অংশটুকু বাদ দিয়ে বাকি সব উন্মুক্ত করে দেওয়া হবে।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত