আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

শনিব‍ার বিক্ষোভ, রোববার থেকে হরতালসহ কঠোর কর্মসূচি

শনিব‍ার বিক্ষোভ, রোববার থেকে হরতালসহ কঠোর কর্মসূচি

শনিবারের (১৪ ফেব্রুয়ারি) মধ্যে দাবি না মানা হলে রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে চলমান অবরোধের সঙ্গে হরতালসহ আরও কঠোর কর্মসূচি দেবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তার আগে শনিব‍ার দেশের সব থানা, উপজেলা, পৌরসভা ও জেলা সদরে এবং সব মহানগরের প্রতি ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করবে তারা।

সপ্তাহব্যাপী হরতালের শেষ দিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে এক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।

তার এ ঘোষণার ফলে সপ্তাহের সব কর্মদিবসব্যাপী টানা হরতাল তৃতীয় সপ্তাহে গড়ানোর বাস্তবতা তৈরি হলো। চলতি সপ্তাহ ও এর আগের সপ্তাহের সব কর্মদিবসেই হরতাল পালন করে ২০ দলীয় জোট। কেবল শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় হরতাল করেনি তারা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবারের বিবৃতিতে কার্যত ফের রোববার থেকে টানা হরতাল শুরুরই আওয়াজ দিলেন সালাহ উদ্দিন আহমেদ।

সরকারের ক্ষমতার সূর্য অস্তমিতপ্রায় দাবি করে তিনি বলেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ঔদ্ধত্য ভঙ্গিতে ঘোষণা দিয়েছেন যে, প্রয়োজনে বিএনপিকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। সরকার জামায়াতকে নিষিদ্ধ করার ঘোষণা ইতোপূর্বে অনেকবার দিয়েছে। আওয়ামী মন্ত্রী-নেতারা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কর্তাব্যক্তিরা প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে আরও ঔদ্ধত্য, অসংযত ও লাগামহীন আচরণে লিপ্ত। এ জাতীয় বাক্যবাণ জোয়ারের লক্ষণ নয়, ক্ষমতার ভাটার টান।

তিনি বলেন, বাকশালী কায়দায় সকল সংবাদপত্র ও মিডিয়া বন্ধ করে দিয়ে তার পিতার পদাঙ্ক অনুসরণ করেও তিনি তৃপ্ত হতে পারবেন বলে মনে হয় না।

আওয়ামী লীগ প্রতিনিয়ত বিএনপিকে জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করার বিরামহীন ‘অপচেষ্টা ও অপপ্রচার’ চালিয়ে যাচ্ছে অভিযোগ করে বিএনপির এ মুখপাত্র বলেন, সেই ষড়যন্ত্রেরই অংশ হিসেবে প্রতিদিন সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগের দুর্বৃত্তদের দিয়ে সহিংসতা ও পেট্রোল বোমার নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে বিরোধী দলের ওপর দায় চাপিয়ে জাতীয় ও আন্তর্জাতিক মহলের সহানুভুতি আদায়ের নিস্ফল প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

বিএনপি নেতাকর্মীদের জোর করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে দবি করে সালাহ উদ্দিন আহমেদ বলেন, এ জাতীয় সকল ঘটনার প্রতি জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দৃষ্টি আকর্ষণ করছি এবং এসব ঘটনার নিন্দা, প্রতিবাদ ও বিচারের দাবি জানাচ্ছি।

সরকারি বাহিনীর লোকেরা বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রাতের খাবার ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে অভিযোগ তোলে বিএনপির এ যুগ্ম-মহাসচিব বলেন, খালেদা জিয়া এবং তার কার্যালয়ে অবস্থানরত সবাই এখনও অভুক্ত অবস্থায় আছেন। ভাতে মারার আর পানিতে মারার নীতি অবলম্বন করে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে, টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট ক্যাবলসহ সকল যোগাযোগ বন্ধ করে দিয়ে শেখ হাসিনা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ‘হত্যার ষড়যন্ত্র করে যাচ্ছেন’।

তিনি আরও অভিযোগ তোলেন, জলকামান, বালির ট্রাক, মরিচের স্প্রেসহ সকল ঘৃণ্য কায়দায় নির্যাতন প্রচেষ্টা সত্ত্বেও জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে খালেদা জিয়াকে একচুলও সরাতে ব্যর্থ হয়ে শেষতক ইতিহাসের জঘণ্যতম বর্বর ও হীন দৃষ্টান্ত স্থাপন করে সরকার সারাবিশ্বের কাছে বাংলাদেশের সম্মানকে ভুলুণ্ঠিত করছে।

সরকারের পতন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি দেন সালাহ উদ্দিন আহমেদ।

শেয়ার করুন

পাঠকের মতামত