আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

কোটা সংস্কার আন্দোলন : ইডেন কলেজছাত্রী ৩ দিনের রিমান্ডে

কোটা সংস্কার আন্দোলন : ইডেন কলেজছাত্রী ৩ দিনের রিমান্ডে

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা মামলায় কোটা আন্দোলনের নেত্রী ও ইডেন কলেজছাত্রী লুৎফর নাহার লুনা সরকারের (২১) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

১৬ আগস্ট, বৃহস্পতিবার বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক লুনাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। আর লুনার পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী।

শুনানি শেষে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

গত ৫ আগস্ট রমনা থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

এর আগে বুধবার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তার চাচার বাসা থেকে লুনাকে আটক করে পুলিশ। লুনা গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার বাউইখালী গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ে। তিনি ইডেন কলেজের সামাজিক বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

গত ১২ আগস্ট কোটা সংস্কারের দাবিতে থাকা আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের ৩ দফা দাবি মানার আলটিমেটাম দেয়। আগামী ৩১ আগস্টের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।

তাদের দাবিগুলো হলো- আন্দোলনের সময় আটক শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি, শিক্ষক ও শিক্ষার্থীদের লাঞ্ছনাকারীদের শাস্তি এবং কোটা সংস্কারের গেজেট প্রকাশ।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত