আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

সরকার কোনো আন্দোলনকে দানা বেঁধে উঠতে দেবে না : এরশাদ

সরকার কোনো আন্দোলনকে দানা বেঁধে উঠতে দেবে না : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে গ্রেফতারদের মুক্তি চেয়েছিলাম। কিন্তু এখনো মুক্তি দেওয়া হয়নি। সরকার কোনো আন্দোলনকে দানা বেঁধে উঠতে দেবে না।’

পাঁচ দিনের সফরে রংপুরে এসে শনিবার রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন এইচ এম এরশাদ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, ‘বিএনপি নির্বাচনে আসবে কি না, সেটা বলতে পারব না। তারা আসতেও পারে, না-ও আসতে পারে। তবে আমরা নির্বাচন করব। যদি বিএনপি আসে, তবে আমরা আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করব। আর বিএনপি না এলে ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করব।’

নিরাপদ সড়কসহ কয়েকটি দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে এইচ এম এরশাদ বলেন, ‘আমি গ্রেফতারদের মুক্তি চেয়েছিলাম, এখনো দেয়নি। আজও গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে সরকারের ইচ্ছা কী, আমি জানি না। তবে আমার মনে হয় সরকার কোনো আন্দোলনকে দানা বেঁধে উঠতে দেবে না।’

এরশাদ বলেন, ‘আমরা রংপুরের সব আসন এবার চাই। রংপুরের মানুষ আমাদের ভোট দেবে, এটা নিশ্চিত। বৃহত্তর রংপুরের ২২টি আসনের মধ্যে শুধু পীরগঞ্জ আসন (প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আসন) ছাড়া আশা করি এ ২১টি আসনে আমরা জয়ী হব। এ ব্যাপারে অন্যরা কে কি করল, কে কি দাবি করল, তাতে আমাদের কিছু যায় আসে না।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, ‘রংপুর-৩ (সদর) আসনে আমি আজ থেকে নির্বাচনী প্রচার শুরু করলাম। এ আসন থেকে আমি বরাবরই নির্বাচিত হয়ে এসেছি। এবারও আমি এই আসন থেকে নির্বাচন করব। আমি যেন মরার সময় গর্ব করে বলতে পারি, রংপুরের মানুষ আমাকে ভোট দিয়েছে। তাদের ভালোবাসা নিয়ে আমি কবরে যেতে চাই।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত