আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

‘সরকারের দুঃশাসনে মানুষের মনে ঈদের আনন্দ নেই’

‘সরকারের দুঃশাসনে মানুষের মনে ঈদের আনন্দ নেই’

সারা দেশে সড়ক-মহাসড়কের বেহাল অবস্থার কারণে ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি চরমে বলে অভিযোগ করেছে বিএনপি। সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন।

তিনি বলেন, রাস্তা-ঘাটের বেহাল অবস্থার জন্য ঘরমুখী মানুষরা প্রচন্ড দুর্দশার মধ্যে পড়েছে। শুধু তাই নয়, এক দশকের মধ্যে ঈদ বাজারে এমন মন্দাভাব আগে কখনো দেখা যায়নি। ব্যবসায়ীরা দোকানে ঈদের সামগ্রি তুলে বিপাকে পড়েছেন। কারণ বেচা-বিক্রি বন্ধ। এই দুঃশাসনের অবসান না হলে দেশের মানুষের মুক্তি মিলবে না, মিলবে না স্বস্তি। আমরা মনে করি, দেশে গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার, সত্যিকারভাবে মানুষ তার পছন্দ অনুযায়ী জনপ্রতিনিধি নির্বাচন করতে পারলেই কেবল মুক্তি মিলবে।
বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তির দাবির পাশাপাশি কোটা ও নিরাপদ সড়কের আন্দোলনের গ্রেফতারকৃত সকল শিক্ষার্থী এবং দৃক গ্যালারি কর্ণধার আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির দাবিও জানান রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গত পরশুদিন থেকে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ নোয়াখালীতে তার বাড়িতে অবরুদ্ধ। আমার ধারনা ছিলো গতকাল তার বাড়ির সামনের ব্যারিকেড পুলিশ তুলে দিয়েছে । না তার বাড়ির সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে এবং কোনো নেতা-কর্মী যেই যাক ফেরার সময়ে তাদের আটক করে গ্রেপ্তার করছে। কী দুর্বিষহ ঘটনা? এই ঘটনা দৃশ্যমান, পুলিশ গ্রেপ্তার করছে এটা রেকর্ড রয়েছে। এই ধরণের অমানবিক ঘটনা সৃষ্টি করার পরেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেটাকে নিয়ে তামাশা ও উপহাস করছেন। একজন বর্ষিয়ান রাজনীতিবিদ তার স্বাভাবিক জীবন-যাপন করার সুযোগ নেই শেখ হাসিনার নেতৃত্বে এই ভোটারবিহীন সরকারের আমলে।

গতকাল রোববার নোয়াখালীর কবিরহাটের নওরতপুর ইউনিয়নে নিজের বাড়িতে মওদুদ আহমদের সাথে দেখা করে ফেরার পথে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা ওলিউল্লাহ, আব্দুল ওয়াহাব ধনু, মো. কামরুজ্জামান, জাহাঙ্গীর আলম, মশিউর রহমান, হাফিজউদ্দিন, সোহাগ মিয়া, আবদুল লতিফ মাস্টারকে গ্রেপ্তারের ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবিও জানান রিজভী।

এছাড়া ফেনী ও বাগেরহাটসহ বিভিন্ন জেলায় দলের নেতা-কর্মীদের গণগ্রেফতারের ঘটনারও নিন্দা জানান তিনি।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক মামুন আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আসাদুল করীম শাহিন, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত