আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

খুলনায় তেল ডিপোতে ভয়াবহ আগুন, ২ জন নিহত

খুলনায় তেল ডিপোতে ভয়াবহ আগুন, ২ জন নিহত

খুলনা মহানগরীর খালিশপুরস্থ রাষ্ট্রায়ত্ত মেঘনা তেল ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে।

সোমবার বেলা পৌনে ১১টার দিকে খালিশপুর নতুন রাস্তায় বিএল কলেজসংলগ্ন ডিপোর অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে দু্ইজন নিহত এবং ২৫-৩০ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

পুলিশ জানিয়েছে, নিহত রাজু ও কামালের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন কমপক্ষে ২৫-৩০ জন শ্রমিক। আহতদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তারা হলেন- মোজাম্মেল হক (৩৫), আ. ওহাব (৪৫), আনোয়ার হোসেন (৪০), অনু (২৫), ইসমাইল (৫৫), রুবেল (২৬)। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হতাহতদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। তবে, প্রাথমিকভাবে হতাহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।’



ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক এনাম মুন্সি জানান, ডিপো থেকে ডিজেল ও অকটেন গাড়িতে লোড দেওয়ার সময় হঠাৎ করেই বিষ্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে যায়।

এদিকে, খালিশপুর, দৌলতপুর, টুটপাড়া, নৌ ফায়ার এবং পাজারো-১, ২ সহ ফায়ার সার্ভিসের নয়টি অগ্নিনির্বাপক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস খুলনার উপপরিচালক আবুল হোসেন, এডি মোশারফ হোসেন ও ডিএডি ইকবাল বাহার বুলবুল তাদের নেতৃত্বে রয়েছেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত