আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

গ্রেনেড হামলায় খালেদা-তারেক সরাসরি জড়িত: শেখ হাসিনা

গ্রেনেড হামলায় খালেদা-তারেক সরাসরি জড়িত: শেখ হাসিনা

২১ আগস্টের গ্রেনেড হামলা তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের নির্দেশেই হয়েছিল। ক্ষমতায় থেকে বিএনপি-জামাত জোট এই হত্যাকাণ্ড চালিয়েছিল। ওই হামলার ঘটনায় খালেদা জিয়া ও তারেক রহমান সরাসরি জড়িত। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, হত্যাকাণ্ডের চেষ্টার সঙ্গে বিএনপি ওতপ্রোতভাবে জড়িত। বিচারকে বাধাগ্রস্ত করাসহ ঘটনাকে ভিন্ন খাতে নিতে বিএনপি মিথ্যাচার করেছিল। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা ঘটার নজির পৃথিবীতে নেই। যারা সহযোগিতার জন্য এসেছিল তাদের ওপর টিয়ারশেল মারা হল।

তিনি বলেন, টিয়ারশেল মেরে এমন পরিস্থিতি তৈরির চেষ্টা হয়েছিল যেন অপরাধীরা পালিয়ে যেতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর অসহযোগিতা, প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেছিল সরকার। বিএনপি চেয়েছিল শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নাম মুছে ফেলতে।

তিনি বলেন, একবার না বার বার হত্যার চক্রান্ত করেছে। তাদের হত্যা-ষড়যন্ত্রের অভ্যাস বদলাবে না। ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত জিয়া পরিবার। ওই বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্তরা যেন দলে (আওয়ামী লীগে) না ভিড়তে পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামাত সরকারের আমলে শুধু আওয়ামী লীগ নয়, বিদেশি কূটনীতিকরাও সন্ত্রাসী হামলা থেকে রেহাই পায়নি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার ক্ষমতায় আসার পর দেশ জঙ্গি-সন্ত্রাসমুক্ত করতে সক্ষম হয়েছি। বিএনপি কারো কল্যাণ করতে পারে না, শুধু ক্ষতিই করতে পারে। ক্ষমতায় আসতে পেরেছি বলেই দেশকে উন্নয়নশীল করা সক্ষম হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী ২১ আগস্টে গ্রেনেড হামলার ঘটনায় নিহতদের স্মরণে আওয়ামী লীগ কার্যালয়ে স্থাপিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন তিনি।

পরে সেদিনের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশবাসীকে ঈদুল আজহার আগাম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রী পরিষদের সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত