আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রোহিঙ্গা সংকটের বর্ষপূর্তিতে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে বিক্ষোভ

রোহিঙ্গা সংকটের বর্ষপূর্তিতে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে বিক্ষোভ

নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদ এবং মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার দাবিতে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশে পালিয়ে আসা হাজার হাজার রোহিঙ্গা।

২৫ আগস্ট, শনিবার রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বর্ষপূর্তিতে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।

মিয়ানমার সেনাবাহিনীর অভিযান শুরুর পর থেকে সাত লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, লুট এবং অগ্নিসংযোগের অভিযোগ করেছেন রোহিঙ্গারা।

উখিয়ার ক্যাম্পে শুরু হওয়া ওই সমাবেশে রোহিঙ্গারা দাবি করেন, তাদের ওপর যে অন্যায় করা হয়েছে, তার বিচার করতে হবে। এজন্য বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার জন্য তারা অনুরোধ করছেন।

সমাবেশে অংশ নিয়েছেন উখিয়া এবং টেকনাফের কয়েক হাজার রোহিঙ্গা। তাদের হাতের ব্যানার ও পোস্টারে লেখা ছিল, ‘নিরাপদে বাড়ি ফিরতে চাই’, ‘বিচার চাই’, ‘রোহিঙ্গাদের আন্তর্জাতিক নিরাপত্তা দরকার’, ‘আমরা বাঙালি নই, রোহিঙ্গা’ ইত্যাদি।

স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপদে বসবাসের সুযোগসহ মিয়ানমারের নাগরিকত্ব দিয়ে দেশে ফেরত নেওয়ারও দাবিও উঠে সমাবেশ থেকে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ‘রোহিঙ্গাদেরকে নিজেদের দেশে ফেরত পাঠানোর দাবিতে শনিবার সকালে সমাবেশ করেছেন তারা। অন্য দেশে আশ্রিত হয়ে তারা আর থাকতে চায় না।’

রোহিঙ্গা নেতারা বলছেন, বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতেই তাদের এই সমাবেশে, যাতে তাদের নিজের দেশে দ্রুত ফেরত যাওয়ার ব্যবস্থা করা হয়।

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের একজন বাসিন্দা রাকিব হোসেন বলেন, ‘আমরা আর কতদিন বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকব। ওই খানে আমাদের জমি আছে, ঘরবাড়ি আছে। আমাদের সেগুলো ফিরিয়ে দিতে হবে। যারা আমাদের ওপর নির্যাতন করেছে, তাদের বিচার করতে হবে।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত