আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ফিসপ্লেট খুলে রাখায় রাজশাহীতে ট্রেন লাইনচ্যুত

ফিসপ্লেট খুলে রাখায় রাজশাহীতে ট্রেন লাইনচ্যুত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ললিতনগরে রেল লাইনের ফিসপ্লেট খুলে রাখায় একটি লোকাল ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে।শুক্রবার দিবাগত রাত ১২টার দিকের এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ট্রেনটি ঈশ্বরদী যাবার কথা ছিল। ৫৬৪ নম্বর লোকাল ট্রেনটি লাইনচ্যুত হবার পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে রেল চলাচল বন্ধ রয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের তত্ত্বাবধায়ক আব্দুল করিম জানান, দুর্বৃত্তরা নাশকতা সৃষ্টির জন্য গোদাগাড়ী উপজেলার ললিতনগর এলাকায় রেললাইনের ফিসপ্লেট খুলে রাখে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি ললিতনগর স্টেশনের কাছে পৌঁছালে ফিসপ্লেট খুলে রাখা স্থানে ট্রেনটি লাইনচ্যুত হয়। তিনি আরো জানান, এ ঘটনার পর আমনুরা স্টেশন থেকে উদ্ধারকারী একটি দল রাতেই ঘটনাস্থলে পৌঁছেছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পৌঁছালে উদ্ধার কাজ শুরু করা হবে। গোদাগাড়ী থানার ওসি ফরহাদ হোসেন জানান, একটি মালবাহী ও দুটি যাত্রীবাহী বগিসহ মোট তিনটি বগি নিয়ে ট্রেনের ইঞ্জিনটি আসছিল। নাশকতাকারীরা রেল লাইনের ফিসপ্লেট খুলে ফেললে এ দুর্ঘটনা ঘটে। ওসি জানান, ট্রেনটির গতি কম থাকায় ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়।ট্রেন লাইনচ্যুত হওয়ার পর যাত্রীরা বিকল্প উপায়ে ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ নাশকতাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। 

শেয়ার করুন

পাঠকের মতামত