আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

সুলতান সালাউদ্দিন টুকু রিমান্ডে

সুলতান সালাউদ্দিন টুকু রিমান্ডে

বিশেষ ক্ষমতা আইনসহ নাশকতার পৃথক সাত মামলায় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার শুনানি শেষে শাহবাগ থানার দুই মামলায় তিন দিন করে মোট ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ।

এছাড়া বংশাল থানার এক মামলায় ৩ দিনের ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই এবং মতিঝিল থানার পৃথক তিন মামলায় এক দিন করে মোট ৩ দিনের ও শাহজাহানপুর থানার এক মামলায় ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল হক।

এদিন রাজধানীর বিভিন্ন থানার ১১ মামলায় টুকুকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা।

এরমধ্যে পল্টন থানার পৃথক চার মামলায় রিমান্ড শুনানির জন্য আগামী ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। এদিন কারাগার থেকে টুকুকে আদালতে হাজির করা হয়।

আদালত সূত্র জানায়, ৬ মার্চ দুপুর ১২টায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করে বিএনপি ও তার অঙ্গ সংগঠন।

মানববন্ধন শেষে দলের নেতাকর্মীরা মিছিল সহকারে প্রেসক্লাব থেকে বের হতে চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এতে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ও পুলিশের কাজে বাধা দেয় এবং গাড়ি ভাঙচুর করে।

ওই ঘটনায় শাহবাগ থানার এসআই সুজন কুমার রায় বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

১২ জুন রাতে টুকুকে রাজধানীর উত্তরার বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত