আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

জাতীয় ঐক্যের জন্য যুক্তফ্রন্ট-গণফোরামের কমিটি গঠন

জাতীয় ঐক্যের জন্য যুক্তফ্রন্ট-গণফোরামের কমিটি গঠন

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃতীয় শক্তির জোট গঠনের জন্য বেশ কয়েক দফা আলোচনার পরে আজ আবার একসঙ্গে বসেছিল যুক্তফ্রন্ট ও গণফোরামের নেতারা। আগামী দিনে আন্দোলন-সংগ্রামে জাতিকে ঐক্যবদ্ধ করতে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে দল দুটি।

মঙ্গলবার রাত ১০টার দিকে বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। এর আগে রাত আটটার কিছু আগে বেইলী রোডে কামাল হোসেনের বাসায় আসেন যুক্তফ্রন্টের নেতারা। এরপর দুই ঘণ্টার মতো চলে তাদের বৈঠক।  

আওয়ামী লীগ ও বিএনপির বাইরে তৃতীয় শক্তি হওয়ার বাসনা নিয়ে গত নভেম্বরে বিকল্পধারা, নাগরিক ঐক্য ও জেএসডি নিয়ে যাত্রা শুরু করে যুক্তফ্রন্ট। সে সময় এই প্রক্রিয়ায় ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের আবদুল কাদের সিদ্দিকীও। পরে তিনি এই জোট ছেড়ে যান। শুরুতেই কামাল হোসেনেরও থাকার কথা ছিল যুক্তফ্রন্টে। তবে দেশের বাইরে থাকায় তাকে বাদ দিয়েই জোটের ঘোষণা দেয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে গণফোরাম নেতা গুটিয়ে নেন নিজেকে।

এরপর কামাল হোসেন তার পুরনো ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’ নিয়ে অগ্রসর হন। তবে বিকল্পধারা তাকে জোটে নিতে চেষ্টা চালিয়ে যায়। গত ১৯ আগস্ট যুক্তফ্রন্ট নেতারা তার সঙ্গে বৈঠকে বসেন। সেদিন একসঙ্গে কাজ করার আগ্রহের কথা বললেও যুক্তফ্রন্টে যোগ নিতে অনীহার কথা জানান ড. কামাল।

আজকের বৈঠকের আলোচনা সম্পর্কে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘আমি যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় এই ক্রান্তিলগ্নে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য একসাথে কাজ করার জন্য সিদ্ধান্ত হয়েছে সভায়।’

এই লক্ষ্যে পরবর্তী কর্মসূচি প্রণয়নের জন্য একটি সাব কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘এই সাব কমিটি পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে।’

আগামী ২২ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশে যুক্তফ্রন্ট যোগ দেবে কি না জানতে চাইলে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘আমরা যে সাব কমিটি করেছি তারা সেটা নির্ধারণ করবে।’

আজকের বৈঠকে বিএনপির বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান বিকল্পধারার এই প্রেসিডেন্ট।

তবে বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী ঢাকাটাইমসকে বলেন, ২২ তারিখ সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগ দেয়ার বিষয়ে কোনো কথা হয়নি বৈঠকে।’

বিএনপির বিষয়ে বৈঠকে কি কথা হয়েছে জানতে চাইলে মাহী বি চৌধুরী বলেন, ‘আজকের বৈঠকে বিএনপি  কোনো এজেন্ডাতেই ছিল না। আজকে যুক্তফ্রন্ট ও গণফোরাম একসাথে কাজ করবে কি না, সেই আলোচনাটাই হয়েছে। ২২ তারিখের জনসভাও কোনো এজেন্ডাতে ছিল না।’

বৈঠকে যুক্তফ্রন্টের নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিন, বিকল্প ধারার মহাসচিব আবদুল মান্নান, আবদুল মালেক রতন, সাবেক ছাত্রনেতা সুলতান মনসুর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত