আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

‘জাতীয় নির্বাচন অবাধ না হলে অস্থিতিশীলতার বাড়বে’

‘জাতীয় নির্বাচন অবাধ না হলে অস্থিতিশীলতার বাড়বে’

গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ ও অংশগ্রহণমূলক না হয় তাহলে দেশে অস্থিতিশীলতা বাড়বে। দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি  শ্রদ্ধা নিবেদনের পর নেতৃবৃন্দ একথা বলেন।

তারা বলেন, বাংলাদেশ ইতিমধ্যেই অনেকগুলি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখোমুখি। এই পরিপ্রেক্ষিতে দেশের বিদ্যমান বিভাজনের রাজনীতি ও ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থা দেশকে আরো বিপদে ফেলে দিবে। তারা বলেন, দেশে আরেকটি জবরদস্তির নির্বাচন দেশের রাজনৈতিক ব্যবস্থাকে পরিপূর্ণভাবে ধংস করবে।

কাজেই আগামী নির্বাচনকে অবাধ ও অংশগ্রহণমূলক করতে নির্বাচনকালীন সরকারের কাঠামো ও ভূমিকা নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্যমত্য তৈরি অত্যন্ত আবশ্যক। আর এর উদ্যোগ সরকারকেই নিতে হবে। নেতৃবৃন্দ টালবাহানা না করে সরকারকে সেই উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। আর তা না হলে জনগণের মুখোমুখি হওয়ার পরিণতি অতীতের স্বৈরাচারী শক্তির মতো বর্তমান সরকারকেও বরণ করতে হবে।

বুধবার ছিল গণসংহতি আন্দোলনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘স্বৈরাচারী দুঃশাসন মোকাবিলায় ঐক্যবদ্ধ হোন! মুক্তিযুদ্ধে জনগণের আকাঙ্খার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করুন!’-এই শ্লোগান নিয়ে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধসহ জনগণের মুক্তিসংগ্রামের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক প্রদান করে।

দলের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকির নেতৃত্বে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, শ্যামলী শীল, মনিরউদ্দিন পাপ্পু, আবু বকর রিপন, জুলহাসনাইন বাবু, আরিফুল ইসলাম এবং কেন্দ্রীয় কমিটির সদস্য দীপক রায়, কেন্দ্রীয় সংগঠক আলীফ দেওয়ান, ঢাকা কমিটির নেতা মিজানুর রহমান মোল্লা, মনিরুল হুদা বাবন, মাসুম রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত