আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

পিটিয়ে মারার হুকুম দিলেন গাজীপুরের এসপি

পিটিয়ে মারার হুকুম দিলেন গাজীপুরের এসপি

টঙ্গীতে একটি অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেছেন, নাশকতাকারীদের হাতে নাতে ধরতে পারলে পিটিয়ে মেরে ফেলবেন।

‘গাজীপুরে আইন-শৃঙ্খলায় বিশেষ অবদান রাখায়’ শুক্রবার বিকালে পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদকে সংবর্ধনার আয়োজন করে টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ।

অনুষ্ঠানে বক্তৃতাকালে এসপি হারুন-অর-রশিদ বলেন, যারা পেট্রলবোমা মেরে মানুষ মারে, গাড়িতে আগুন দেয় এবং নাশকতা করে তাদেরকে গুলি করে মেরে ফেলা হবে।

তিনি বলেন, আজকে (শুক্রবার) গাজীপুরে কিছু নাশকতাকারী নাশকতাকালে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। কোনো নাশকতাকারীকেই ছাড় দেয়া হবে না।

বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের সভাপতি আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা শিক্ষা অফিসার মো. তোফাজ্জেল হোসেন, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. মতিউর রহমান মতি, এএসপি (সার্কেল) মো. গোলাম সবুর, টঙ্গী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন, ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম, আব্দুল আলীম, মো. সোলাইমান হোসেন প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত