আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

তরুণদের রাজপথে নামাবে প্রজন্ম বাংলাদেশ

তরুণদের রাজপথে নামাবে প্রজন্ম বাংলাদেশ

দেশ গঠনের প্রক্রিয়ার সঙ্গে তরুণ সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রজন্ম বাংলাদেশ প্ল্যান-বি নামে একটি রাজনৈতিক প্রচার অভিযান কর্মসূচি শুরু করবে। ঢাকার কৃষিবিদ ইনস্টিউশনে আগামী ২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি উদ্বোধন করা হবে।

প্রজন্ম বাংলাদেশের প্রধান সাবেক সংসদ সদস্য ও বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী আজ শুক্রবার সকালে বারিধারার বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি প্রজন্ম বাংলাদেশকে বিকল্পধারার সহযোগী সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, প্রজন্ম বাংলাদেশ বিকল্পধারা এবং যুক্তফ্রন্টের সাথে সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

মাহী বলেন, বাংলাদেশের শতকরা ৭৫ থেকে ৮০ ভাগ তরুণ প্রজন্মের। এদের বয়স ৩০ থেকে থেকে ৩৫। কিন্তু দুঃখের বিষয় সংখ্যায় বেশি হলেও এরা রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়। দেশ গঠনের প্রক্রিয়ায় তরুণ সমাজের অংশিদারিত্ব নেই। এই যুবসমাজ হতাশ। এরা দেশকে তাদের মেধা ও শ্রম দিতে চায়, কিন্তু পারছে না প্রচলিত রাজনীতির কারণে।আমরা যুক্তফ্রন্টের শীর্ষ নেতাদের সাথে আলোচনা করেছি, তাদের বলেছি তরুণ সমাজের প্রত্যাশা পূরণ করতে হবে। আমরা চাই, প্রজন্ম বাংলাদেশ নবীণ ও প্রবীণদের সমন্বয়ে প্রজন্ম বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে।

তিনি বলেন প্রজন্ম বাংলাদেশের প্ল্যান-বি কর্মসূচিটি সম্পূর্ণ রাজনৈতিক। তরুণ সমাজ দেশের বৃহত্তর জনগোষ্ঠীর প্রতীক, তারা দেশ গঠনের প্রক্রিয়ায় অংশ নিতে চায়।

মাহী বলেন, তরুণ সমাজকে আমরা রাজপথে নামাবো অহিংস পন্থায় আন্দোলন করবো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হেলমেটধারীরা’ আমাদের উপর হামলা চালালেও আমরা আমাদের অবস্থান থেকে বিচ্যুত হবো না। প্রয়োজনে আমরা নিজেদের ‘হাত বেঁধে’ হলেও আমাদের অহিংস কর্মসূচি চালিয়ে যাবো।

প্রজন্ম বাংলাদেশের প্রধান বলেন, প্ল্যান-বি’র রোববারের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশ-এর প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডির সভাপতি আ.স.ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারন সম্পাদক আবদুল মালেক রতন ও বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও পেশাজীবী সংগঠেনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রজন্ম বাংলাদেশের উপ প্রধান মো: সারোয়ার মোর্শেদ, মহাসচিব যুবরান গাজী, ফারাজ কাজল, শেখ সূচিতা জাহান স্নেহা, শাফি মো: ইমরান সানী প্রমুখ উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত