আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রাজধানীতে জব্দকরা বাসের নিচে চাপা পড়ে এসআই নিহত

রাজধানীতে জব্দকরা বাসের নিচে চাপা পড়ে এসআই নিহত

রাজধানীর মিরপুরের রূপনগর বেড়িবাঁধ এলাকায় জব্দ করা বাসের নিচে চাপা পড়ে উত্তম কুমার নামে একজন এসআই নিহত হয়েছেন।  রোববার বিকেল ৪ টা ১০ মিনিটের সময় বেড়িবাঁধার রাইনখোলা এলাকায় এই ঘটনায় ঘটে। তিন আগে ঈগল পরিবহনের ওই বাসটি দুর্ঘটনায় পড়লে পুলিশ তা জব্দ করে।

শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই শিউলি আক্তার বলেন, তিনদিন আগে বেড়িবাঁধ এলাকায় ঈগল পরিবহনের একটি বাস দুর্ঘটনায় পড়ে। এরপর রূপনগর থানা পুলিশ বাসটি জব্দ করলে রাস্তায় পড়ে ছিলো সেটি। রোববার বিকেলে রূপনগর থানার এসআই উত্তম কুমার বাসটি রাস্তা থেকে থানায় নেয়ার জন্য গিয়েছিলেন। তিনি মটরসাইকেল নিয়ে বাসের সামনে ছিলেন। আর চালক বাসটি চালিয়ে তার পিছু যাচ্ছিলো। হঠাৎ রাইনখোলা এলাকায় পৌঁছালে বাসটি এসআই উত্তম কুমারের উপর উঠে যায়। এতে চ্পাা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শাহ আলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও চালককে আটক করে। নিহত উত্তম কুমার দেড় বছর ধরে রূপনগর থানায় কর্মরত ছিলেন। এর আগে তিনি শাহ আলী ও পল্লবী থানায় দায়িত্ব পালন করেছেন।

রূপনগর থানার ওসি শাহ আলম বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। বাস, বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিহত উত্তম কুমার এএসআই থেকে কিছু দিন আগে এসআই পদে পদোন্নতি পেয়েছিলেন। শাহ আলী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, অনেকেই ঘটনাস্থল রাইনখোলা এলাকা বললেও মিরপুর কমার্স কলেজ বললে সবাই চেনে। সেখানে মোটরসাইকেল চালক এসআই উত্তম কুমারকে চাপা দেয় ঈগল পরিবহনের একটি বাস। ঘটনাস্থলেই উত্তম কুমার নিহত হন। লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত