আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

খালেদার বিচারে কারাগারেই বসবে আদালত, এটি সংবিধান লঙ্ঘন: বিএনপি

খালেদার বিচারে কারাগারেই বসবে আদালত, এটি সংবিধান লঙ্ঘন: বিএনপি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচারে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালত কারাগারে চলে যাচ্ছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যেখানে বন্দী আছেন, সেখানেই তার বিচার হবে।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

এর আগে বিকেলে এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম ও খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলামের সঙ্গে কথা হলে তারা স্পষ্ট কিছু জানা নেই বলে জানান।

রেজাউল বলেন, ‘শুনতে পাচ্ছি যে, খালেদা জিয়ার মামলা পরিচালনার জন্য কারাগারে আদালত নিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। কিন্তু তারা বিষয়টি নিশ্চিত করতে পারেননি।’

খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম বলেন, ‘আগামীকাল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি আছে। আমরা আদালতে গিয়ে কথা বলব, তবে এ মামলা শুনানি করতে কারাগারেই আদালত বসানো হবে নাকি কারাগারে আদালত স্থানান্তর করা হবে, সেটা বলতে পারব না। আমাদের কাছে এ রকম কোনো চিঠি আসেনি।’  

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে আসামি জিয়াউল হক মুন্নার পক্ষে যুক্তিতর্ক শুনানি অব্যাহত আছে। খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন বাকি রয়েছে।

এদিকে আদালত স্থানান্তরের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। এতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতির উপসচিব (প্রশাসন-১) মো. মাহবুবার রহমান সরকার।

কারাগারের ভেতরে খালেদা জিয়ার বিচার সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন: বিএনপি
কারাগারের ভেতরে আদালত বসিয়ে খালেদা জিয়ার বিচার কার্যক্রম পরিচালনার যে সিদ্ধান্ত, তা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷

মির্জা ফখরুল বলেন, সরকার প্রজ্ঞাপন জারি করে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল মামলা বকশীবাজার কারা অধিদপ্তরের মাঠ থেকে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল থেকে কারাগারে তার মামলা পরিচালনা করা হবে, এটি সংবিধান বিরোধী। এটি ৩৫/৩ এর সম্পূর্ণ লঙ্ঘন। এই ধারায় সুস্পষ্ট লেখা আছে এধরনের মামলা প্রকাশ্যে হতে হয়। এটা অত্যন্ত সেনসিটিভ ইস্যু। এটা প্রকাশ্যে পরিচালিত হতে হবে। কিন্তু এটা না করে কারাগারে বিচার করার সিদ্ধান্ত সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে হয়রানি করা, আসন্ন নির্বাচন থেকে বিরত রেখে একদলীয় নির্বাচন চূড়ান্ত করার জন্য এই সিদ্ধান্ত। আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই, এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে এবং তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

ফখরুল বলেন, এটাকে আমরা রাজনৈতিকভাবে গুরুত্ব হিসেবে দেখছি। আমরা শিগগিরই রাজনৈতিক কর্মসূচি হাতে নেব।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

এর আগে বিকাল ৪টায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করে বিএনপি।

বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, জাপান, কানাডা, পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়ন, মিশরসহ ১৮টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত