আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

আ.লীগের টিকিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন সালাম মুর্শেদী

আ.লীগের টিকিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন সালাম মুর্শেদী

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হলেন সাবেক খ্যাতিম্যান ফুটবলার, বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়িক নেতা আব্দুস সালাম মুর্শেদী।

খুলনা-৪ আসনের উপনির্বাচনে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম মুর্শেদীকে সংসদ সদস্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তিনি দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

মঙ্গলবার বিকালে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তাকে সংসদ সদস্য ঘোষণা করে। এরপর বিধি অনুযায়ী গেজেট প্রকাশ ও শপথ অনুষ্ঠিত হবে।

উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারে শেষ দিনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগের প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য ঘোষণা করা হয়েছে।

জানা যায়, সালাম মুর্শেদী ছাড়াও নির্বাচনে জাতীয় পার্টির এসএম আনিসুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান মনোনয়নপত্র নেন। তবে পরবর্তী সময়ে তাদের কেউ মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেননি।

গত ২৬ জুলাই খুলনা-৪ আসনের (দিঘলিয়া, রূপসা ও তেরখাদা উপজেলা নিয়ে গঠিত) সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সুজার মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। ২০ সেপ্টেম্বর এই আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত