আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

খালেদাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার : জয়নুল আবেদীন

খালেদাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার : জয়নুল আবেদীন

কারা অভ্যন্তরে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে সাজা দেয়ার জন্যই বে আইনীভাবে অস্থায়ী আদালত গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

তিনি বলেন, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। ‘খালেদা জিয়া শারীরিকভাবে খুবই অসুস্থ অবস্থায় কারা অভ্যন্তরে মানবেতর জীবনযাপন করছেন। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে এমন অবস্থায় পৌঁছেছে যে তিনি কারাগারের ভেতর যেকোনও দুর্ঘটনার সম্মুখিন হতে পারেন।’

বৃহস্পতিবার (০৬সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঢাকা পুরাতন কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালত স্থাপনের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জয়নুল আবেদীন বলেন, সাধারণ জনগণ যাতে বিচারের নামে সরকারের বে আইনী কার্যক্রম দেখতে বা বুঝতে সক্ষম না হয় সে জন্য বকশীবাজার আলীয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের পরিবর্তে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে বেগম জিয়ার মামলা শুনানীর জন্য অস্থায়ী আদালত স্থাপন করা হয়েছে। ‘আমরা এক প্রজ্ঞাপনে দেখলাম আদালত স্থানান্তরের কারণ হিসেবে বলা হয়েছে যে, আলীয়া মাদ্রাসা মাঠে এই মামলার বিচার কার্যক্রম চলাকালীন সময়ে এলাকাটি জনাকীর্ণ থাকে বিধায় নিরাপত্তাজনিত কারণে আদালত কারাগারের ভিতরে স্থানান্তর করা হয়েছে।’

সংবিধানের আর্টিক্যাল ৩৫(৩) এবং ফৌজদারী কার্যবিধি ৩৫২ ধারা উল্লেখ করে জয়নুল আবেদীন বলেন, ‘সেখানে আদালত বলতে একটি উন্মুক্ত আদালতের কথা বলা হয়েছে; যেখানে যে কোনো মানুষের সাধারণভাবে প্রবেশাধিকার থাকে। কিন্তু ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারের যে ৭নং কক্ষটিকে আদালত হিসেবে ঘোষণা করা হয়েছে তা সংবিধানের আর্টিক্যাল ৩৫(৩) এবং ফৌজদারী কার্যবিধির ৩৫২ ধারা অনুযায়ী কোনো উন্মুক্ত আদালত নয় বা হতে পারে না।’ ‘সেখানে পাবলিক তো দূরের কথা বেগম খালেদা জিয়া ও অন্যান্য আসামিদের আইনজীবী, আসামিদের আত্মীয়-স্বজন কিংবা খালেদা জিয়ার দলীয় নেতা-নেত্রীদের প্রবেশ এবং আদালতের কার্যক্রম দেখা বা শোনার কোনো সুযোগ নাই।’

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আরো বলেন, আমরা যেটুকু শুনতে পেয়েছি যে, আদালত কক্ষটি ২৪ ফুট বাই ২৬ ফুট আয়তনের। নাটক-সিনেমায় যে রকম দেখানো হয়; সেই আকৃতির একটি আদালত কক্ষ বসানো হয়েছে যেটি একটি গুহার মতো স্যাঁতস্যাঁতে এবং সেখানে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসও নেয়ার ব্যবস্থা নেই। ‘ফলে কারা অভ্যন্তরে গঠিত আদালতটি মোটেই উন্মুক্ত আদালত না হওয়ায় এবং সেখানে পাবলিক ট্রায়াল হওয়ার কোন সুযোগ না থাকায় এইরূপ বে আইনী আদালতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার বিচার কার্যক্রম চলার আইনগত কোন সুযোগ নেই।’

এই সংবাদ সম্মেলনের পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে দুটি কর্মসূচি ঘোষণা করা হয়। এতে আগামী ৯ সেপ্টেম্বর সারাদেশের আইনজীবী সমিতিতে মানববন্ধন ও আগামী ১২ সেপ্টেম্বর প্রতীকী অনশন পালনের আহবান জানানো হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি গোলাম মোস্তফা ও গোলাম রহমান ভূঁইয়া, নিতাই রায় চৌধুরী, সানাউল্লাহ্ মিয়া, বদরুদ্দোজা বাদল প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত