আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

চাকরিজীবীদের থেকে ক্রিকেটারদের সংসার করা সহজ : মাশরাফি

চাকরিজীবীদের থেকে ক্রিকেটারদের সংসার করা সহজ : মাশরাফি

স্ত্রী সুমনা হক সুমি ও আত্মীয়দের সঙ্গে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ছবি: সংগৃহীত

ক্রিকেটের ২২ গজে বল হাতে বোকা বানিয়েছেন প্রতিপক্ষ দলের বাঘা বাঘা ব্যাটসম্যানদের। ক্রিকেটের বাইরে জয় করেছেন কোটি মানুষের হৃদয়। সংসার ও ব্যক্তিগত জীবনে বুড়ো আঙুল দেখিয়েছেন সব ধরনের বিতর্ককে। যেখানে তরুণ, উঠতি ক্রিকেটাররা সংসার জীবন শুরু করার আগে বিতর্কের হালখাতা খুলে ফেলেন, সেখানে মাশরাফি বিন মুর্তজা পার করেছেন ১২টি বসন্ত।

দেখতে দেখতে এক যুগ পেরিয়েছে মাশরাফির বৈবাহিক জীবন। ২০০৬ সালের ৭ সেপ্টেম্বর সুমনা হক সুমির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই ওয়ানডে অধিনায়ক। ৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার মাশরাফি-সুমনা দম্পতির ১৩তম বিবাহবার্ষিকী।

এর ঠিক আগেরদিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন হাজির হন মাশরাফি। তার পাশের চেয়ারে জাতীয় দলের প্রধান কোচ স্টিভ রোডস। সংবাদ সম্মলনের বিষয়বস্তু- এশিয়া কাপে বাংলাদেশের সামগ্রিক প্রস্তুতি। কিন্তু সেখানেও ঘুরে ফিরে উঠে এলো মাশরাফির বিবাহবার্ষিকী ও দাম্পত্য জীবন।

সংসার জীবনের প্রসঙ্গ উঠতেই ‘ব্যতিক্রম মাশরাফি’ দিলেন এক ব্যতিক্রমী তথ্য। তিনি জানান, ক্রিকেটারদের জন্য সংসার করা অপেক্ষাকৃত সহজ, বরং চাকরিজীবীদের জন্য সংসার চালানো কঠিন! শুধু তথ্য দিয়েই থেমে যাননি। এমন মূল্যায়নের কারণটাও জানিয়েছেন মাশরাফি।

ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাওয়া হলে মাশরাফি বলেন, ‘ক্রিকেটের সাথে সংসার, আসলে যারা চাকরি করছে, তারাও তো সংসার করছে। এখানে মূলত কঠিন কিছু নেই। পুরোটাই একজন আরেকজনের সাথে বোঝাপড়ার বিষয়। আমার তো মনে হয়, চাকরিজীবীদের থেকে ক্রিকেটারদের সংসার করাটা আরও সহজ।’

এমন উপলব্ধির ব্যাখ্যায় ডানহাতি এই পেসার বলেন, ‘আমাদের অফুরন্ত গ্যাপ থাকে, সুযোগ থাকে পরিবারের সাথে সফর করার। এটা একজন চাকরিজীবী বা অন্যান্য পেশায় থাকে না। এটা যুগলদের জন্য আরও মজাদার, খেলাধুলা আসলে সেই বন্ধনটা আরও শক্ত করে।’

১২ বছরের দাম্পত্য জীবন কিংবা প্রায় ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার কখনো বিতর্ক স্পর্শ করতে পারেনি মাশরাফিকে। এ জন্যই হয়তো ব্যতিক্রম বলা হয় নড়াইল এক্সপ্রেসকে। সঙ্গে অনন্য দৃষ্টিভঙ্গি, উদার মানসিকতা তাকে স্থান করে দিয়েছে কোটি ভক্তের হৃদয়ে। ক্রিকেটে অনন্য রেকর্ডের সঙ্গী মাশরাফি ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক।

শেয়ার করুন

পাঠকের মতামত