আপডেট :

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

বিদ্যুৎ বিভ্রাটে সংসদ অধিবেশন মুলতবি

বিদ্যুৎ বিভ্রাটে সংসদ অধিবেশন মুলতবি

দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনের তৃতীয় দিনের কার্যক্রমে হঠাৎ বিঘ্ন ঘটেছে। বিদ্যুৎ সমস্যার কারণে স্থগিত করা হয়েছে সংসদের চলমান অধিবেশন।

মঙ্গলবার বিকেল ৫টা ১২ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। শুরুতেই চলছিল মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব।

বিকেল পৌনে ৬টার দিকে স্পিকার অধিবেশন কক্ষ ত্যাগ করার পর তার আসনে বসেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের প্রশ্নোত্তর চলাকালে ডেপুটি স্পিকার ঘোষণা দেন, অনিবার্য কারণবশত সংসদের আজকের কার্যক্রম স্থগিত করা হলো।

পরে ডেপুটি স্পিকার সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণেই দিনের বাকি কার্যক্রম স্থগিত করা হয়েছে। যতটুকু জানতে পেরেছি, মেঘনা জাতীয় গ্রিডে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে সংসদ এলাকায় কার্যক্রম পরিচালিত হয়। শুনেছি, সেখানে জাতীয় গ্রিডে সমস্যা দেখা দিয়েছে।

তিনি আরো বলেন, দীর্ঘক্ষণ সংসদে বিদ্যুৎ ছিল না। এতক্ষণ জেনারেটর দিয়ে চলছিল। জেনারেটর দিয়ে বেশিক্ষণ চালানো সম্ভব না, তাই স্থগিত করা হয়েছে।

সংসদের কর্মকর্তারা জানান, বিদ্যুৎ চলে যাওয়ার কিছুক্ষণ পর তা আসলেও সংসদের লাইন দেওয়া যাচ্ছিল না। বারবার কেটে যাচ্ছিল। এজন্য এখন আর লাইন দেওয়ার সাহস পাচ্ছেন না কর্মকর্তারা। পরীক্ষা-নিরীক্ষা করে লাইন দেওয়া হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত