আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

কোটা সংস্কারের ছাড়া বিসিএসের বিজ্ঞপ্তির প্রতিবাদে বিক্ষোভ

কোটা সংস্কারের ছাড়া বিসিএসের বিজ্ঞপ্তির প্রতিবাদে বিক্ষোভ

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার না করেই বাংলাদেশ কর্মকমিশন (পিএসসি) বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ হয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গ্রন্থাগারের সামনে থেকে বের হয়ে শাহবাগের পাবলিক লাইব্রেরির হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে যায় মিছিলটি।

এরপর সেখান থেকে আরেকটি মিছিল কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ, মুহসীন হল, ভিসি চত্বর হয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্ররা।

সমাবেশে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক বলেন, ‘আমরা কোটা বাতিল চাইনি। প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী চাইলে কোটা বাতিল করতে পারেন। তবে কোটা সংস্কার করলে পাঁচ দফার আলোকে করতে হবে।’

৫ দফার আলোকে কোটা সংস্কার করে অতি দ্রুত প্রজ্ঞাপন জারি, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও হামলাকারীদের বিচার নিশ্চিত করার দাবি করে শিক্ষার্থীরা।

আগের দিন সরকারি চাকরিতে প্রথম শ্রেণির এক হাজার ৯০৩টি পদে নিয়োগ দিতে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন পিএসসি। এর মধ্যে ৫৬ শতাংশ নিয়োগ হবে বিভিন্ন কোটায়।

তবে কোটা সংস্কারে আন্দোলনকারীরা কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির আগে নিয়োগ বিজ্ঞপ্তি একাশ না করার দাবি জানিয়ে আসছিল।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত ফেব্রুয়ারি থেকে আন্দোলন করছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আর এ বিষয়ে সুপারিশ চূড়ান্ত করতে কাজ করছে উচ্চ পর্ায়ের একটি কমিটি। মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এরই মধ্যে জানিয়েছেন, কোট তুলে দেয়ার বিষয়ে তারা সুপারিশ প্রায় চূড়ান্ত করে এনেছেন। তবে এ ক্ষেত্রে একটি বাধা হিসেবে দেখা দিয়েছে উচ্চ আদালতের একটি রায়। ওই রায়ে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ৩০ শতাংশ কোটা সংরক্ষণের কথা বলা হয়েছে। এটি আদালতের পর্যবেক্ষণ নাকি আদেশ, সেটি তারা বুঝতে পারছেন না। এ কারণে আদালতের মতামত চাওয়া হবে আর সে মত পেলেই কোটার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত